শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা

সোনারগাঁয়ে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীসহ সকলে পলাতক

  • আপডেট সময় রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ১০.১৩ এএম
  • ৭৩ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টারঃ- সোনারগাঁয়ে যৌতুকের দাবিতে স্মৃতি রানী বর্মণ (২৫) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীসহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে।

শুক্রবার দুপুরে উপজেলার সাত ভাইয়াপাড়া এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। এঘটনায় নিহতের ভাই শ্যামু চন্দ্র বর্মণ শনিবার (৪ অক্টোবর) সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

নিহত স্মৃতি রানী বর্মণ কুমিল্লার আদর্শ সদর উপজেলার উত্তর দুর্গাপুর এলাকার শ্যামু চন্দ্র বর্মণের মেয়ে।

অভিযোগ সুত্রে জানা যায়, প্রায় ৯ বছর আগে স্মৃতির বিয়ে হয় উপজেলার সাত ভাইয়াপাড়ার সনজিৎ চন্দ্র বর্মণের (৩২) সঙ্গে। তাদের দাম্পত্য জীবনে এক কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই স্মৃতির স্বামী সনজিৎ, শ্বশুর বেনু চন্দ্র বর্মণ, শাশুড়ি জোসনা রানী বর্মণ এবং খালাতো বোন স্বরসতি চন্দ্র বর্মণ মিলে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে স্মৃতিকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো। এদিকে স্মৃতি রানীর পরিবার তিন লাখ টাকা পরিশোধ করলেও বাকি দুই লাখ টাকার জন্য নির্যাতন অব্যাহত রাখে তারা, গত ২রা অক্টোবর রাত ৯টার দিকে স্মৃতি রানী তার ভাই শ্যামুকে ফোনে জানান যে, যৌতুকের বাকি দুই লাখ টাকা দ্রুত পরিশোধ না করলে তাকে মেরে ফেলার হুমকি দেয়া হয়েছে। পরদিন সকালেও স্বামী সনজিৎ ফোনে ওই টাকা দাবি করে এবং না দিলে সংসার না করার হুমকি দেয়।

এরপর শুক্রবার দুপুরে তারা খবর পান স্মৃতি রানীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরিবারের সদস্যরা দ্রুত হাসপাতালে ছুটে গিয়ে স্মৃতির মরদেহ দেখতে পান।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, স্মৃতির গলায় শ্বাসরোধের স্পষ্ট দাগ ছিল। চিকিৎসকরা জানান, হাসপাতালে নেয়ার আগেই তাঁর মৃত্যু হয়েছিল।

নিহতের ভাই শ্যামু চন্দ্র বর্মণ অভিযোগ করে বলেন, তার বোনকে যৌতুকের টাকার জন্যই পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী ও শ্বশুরবাড়ির সবাই পলাতক রয়েছে।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রাশেদুল হাসান খাঁন জানান, এ বিষয়ে একটি মামলা হয়েছে, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে এঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort