মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

সোনারগাঁয়ে প্রতিবন্ধী অটোচালকের স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার

  • আপডেট সময় বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬, ১২.৪৮ পিএম
  • ৯৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় প্রতিবন্ধী এক অটোচালকের স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোরে উপজেলার মুছারচর উত্তরপাড়া এলাকার রাস্তার ঢাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সোহেল সোনারগাঁ উপজেলার সাদীপুর ইউনিয়নের নয়াপুর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন। নিহতের স্ত্রী ও দুই কন্যাসন্তান রয়েছে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার দুপুরে সোহেল অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। রাত পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরদিন সকালে তার মরদেহ উদ্ধার হওয়ার খবর পায় পরিবার। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ রাস্তার পাশে ফেলে রেখে গেছে।

নিহতের স্ত্রী রাজিয়া আক্তার বলেন, “আমি আমার স্বামীর হত্যার ন্যায়বিচার চাই। আমার দুই মেয়ে লামিয়া (১৫) ও সুরাইয়া (১০)। এখন ওদের দেখভাল কে করবে?”

সোনারগাঁ থানার ওসি মহিবুল্লাহ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort