রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা ব্রাজিল-আর্জেন্টিনা না পর্তুগাল: দীঘি কোন দলের সমর্থক? কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত অনুমোদন, কী আছে এতে?

সোনারগাঁয়ে দাবীকৃত চাদা না পেয়ে মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা, আহত এক

  • আপডেট সময় বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ২.০১ পিএম
  • ১৩৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ সোনারগাঁয়ে দাবীকৃত চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ব্যবসায়ী জলিল মিয়াকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মকভাবে আহত করে তার স্ত্রীর কাছ থেকে স্বর্নালংকারসহ ব্যবহৃত মোাবাইল সেট ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে সন্ত্রাসী কামাল ওরফে কসাই কামাল ও তার সহযোগীদের বিরুদ্ধে। আহত ব্যবসায়ী জলিল মিয়াকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এবিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগীর পরিবার।

পুলিশ ও এলাকাবাসী জানায়, দীর্ঘ ১৪/১৫ বছর পুর্বে উপজেলার নোয়াগাও ইউনিয়নের পরমুশরদী এলাকায় সাড়ে ৪ সতাংশ জমি কিনে সেখানে গতকাল মঙ্গলবার সকালে বাড়ী নির্মানের কাজ করতে যায় একই উপজেলার সাদীপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা আঃ রহমানের ছেলে আব্দুল জলিল ও তার পরিবারের সদস্যরা। এসময় পূর্বপরিকল্পিতভাবে সন্ত্রাসী কসাই কামাল, ইমান হোসেন, রাজিব মিয়াসহ ৪/৫ জন মোটা অংকের চাঁদা দাবি করেন তাদের নিকট। জলিল ও তার পরিবার চাঁদা দিতে অস্বীকার করলে তারা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করে জলিলকে। এসময় জলিলকে রক্ষা করতে তার স্ত্রী এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাকেও মারধর করে তার কাছ থেকে স্বর্নালংকারসহ মোবাইল ছিনিয়ে নিয়ে যায়।পরবর্তীতে তাদেরকে হত্যা করার হুমকি দিয়ে চলে যায় সন্ত্রাসীরা। পরে আহত জলিলকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়।

আহত জলিল মিয়ার মা রাবেয়া বেগম বলেন, আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যেই হামলা চালিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। আমরা ন্যায় বিচার চাই।

অপরদিকে অভিযুক্ত কামাল মিয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

সোনারগা থানার ওসি (তদন্ত) রাশেদ হাসান খান জানান, এবিষয়ে লিখিত অভিযোগ নেয়া হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্হা গ্রহন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort