শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা

সোনারগাঁয়ে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে স্বামীকে কুপিয়ে জখম, স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১১.১৬ পিএম
  • ১৩৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ সোনারগাঁয়ে জমি-সংক্রান্ত বিরোধের জেরে স্বামীকে কুপিয়ে জখম এবং স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ভাগলপুর গ্রামের মুছলিমা (৪২) ও তার স্বামী মোঃ আরিফ হোসেন (৪৮) নিজেদের জমিতে একটি গাছ কাটতে গেলে প্রতিবেশী আনোয়ার হোসেন (৫৫), তার স্ত্রী লাকি আক্তার (৫০), ছেলে মাহিয়ান (২৩)সহ আরও কয়েকজন মিলে তাদের বাঁধা দেয়। এসময় উভয় পক্ষের কথা কাটাকাটির একপর্যায়ে অভিযুক্তরা অতর্কিতভাবে আরিফ হোসেন ও তার স্ত্রী মুছলিমার ওপর হামলা চালায়।

অভিযোগে আরও উল্লেখ রয়েছে, অভিযুক্ত আনোয়ার হোসেনের নির্দেশে তার স্ত্রী লাকি আক্তার নিজের হাতে থাকা কুড়াল দিয়ে আরিফ হোসেনের মাথায় কোপ দেন। এতে তার বাম কানের উপর গুরুতর জখম হয়। এসময় আনোয়ার হোসেনের ছেলে মাহিয়ান দা দিয়ে কোপ দিলে আরিফ হোসেনের ডান হাতে কাটা জখম হয়। স্ত্রী মুছলিমা এসময় স্বামীকে বাঁচাতে গেলে তাকেও মারধর করা হয় এবং তার শ্লীলতাহানি ঘটানো হয়। একই সঙ্গে ভুক্তভোগীর স্বামীর কাছে থাকা ৩৮ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়া হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

এদিকে তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে গিয়ে রক্তাক্ত অবস্থায় আরিফ হোসেনকে উদ্ধার করে প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ভর্তি করেন।

ভুক্তভোগী মুছলিমা বলেন, “জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে অভিযুক্তরা প্রায় সময়ই আমাদের বারবার হুমকি দিতো। আজ আমাদেরকে হত্যা করার উদ্দেশ্যে তারা পরিকল্পিতভাবে এ হামলা চালান।

এ ব্যাপারে অভিযুক্ত আনোয়ার হোসেনের সাথে যোগাযোগ করলে তাকে পাওয়া যায় নি।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত রাশেদ হাসান খান বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort