শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা

সেরে উঠুন বাংলাদেশ এই প্রার্থনা করি — আজহারুল ইসলাম মান্নান

  • আপডেট সময় শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ৯.১৪ পিএম
  • ৭৫ বার পড়া হয়েছে

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: বিএনপির নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেছেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রাণ। তিনি শুধু একজন ব্যক্তি নয় তিনি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। তিনিই আমাদের বাংলাদেশ। তাই সেরে উঠুন বাংলাদেশ এই প্রার্থনা করি। আমরা তাঁর দ্রুত আরোগ্য ও দেশের কল্যাণে আল্লাহর রহমত কামনা করছি।

শুক্রবার (৫ডিসেম্বর) বাদ জুম’আ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের হোসেনপুর হাই স্কুল মাঠে কয়েক হাজার নেতাকর্মী ও স্থানীয় মুসল্লিদের অংশগ্রহণে আয়োজিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সোনারগাঁ বিএনপি ও শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি হাজী শারজাহান মেম্বার,মোঃ মোতালেব হোসেন, যুগ্ম সম্পাদক আতাউর রহমান প্রধান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদেকুর রহমান সেন্টু, সোনারগাঁ বিএনপির যুব বিষয়ক সম্পাদক নোবেল মীর, কৃষক দলের আহবায়ক ফজলুল হোসেন, নিজাম উদ্দিন, সেলিম হোসেন দিপু,কাউসার আহমেদ,আলিনুর বেপারী প্রমুখ।

দোয়া মাহফিলে বক্তারা বলেন,“দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্র, মানুষের ন্যায়সঙ্গত অধিকার এবং ভোটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করেছেন। তিনি কখনো পিছপা হননি, কখনো আপস করেননি। জনগণের কল্যাণই ছিল তাঁর রাজনীতির মূল লক্ষ্য। তাঁর সুস্থতার জন্য আজ শুধু বিএনপি নয়, দেশপ্রেমে বিশ্বাসী প্রতিটি মানুষই আন্তরিকভাবে দোয়া করছেন।আমরা সবাই মহান আল্লাহর কাছে প্রার্থনা করি। তিনি যেন দ্রুত সুস্থতা লাভ করেন, সুস্থ হয়ে আবার জনগণের মাঝে ফিরে আসেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের যাত্রায় আমাদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকেন।

দোয়া মাহফিলে উপস্থিত সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort