শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা

সিদ্ধিরগঞ্জে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ৬ ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা

  • আপডেট সময় শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৪.৩৭ এএম
  • ১০৮ বার পড়া হয়েছে

সারা দেশে ৫.৭ মাত্রার ভূমিকম্পে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ হাউজিং এলাকায় কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ায় বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজউক ও ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইআইবি) সহ বিশেষজ্ঞ প্রকৌশলীদের একটি প্রতিনিধি দল এসব ভবন পরিদর্শন করেন।

পরিদর্শনের সময় তিনটি হেলে পড়া ভবনসহ মোট ছয়টি ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয় এবং প্রতিটি ভবনে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়। ভবনের মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে বাসিন্দাদের দ্রুত সরিয়ে নেওয়ার জন্য।

আইআইবি’র ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী এ টি এম তানভীরুল হাসান তমাল জানান, ক্ষতিগ্রস্ত ভবনগুলোর ফাউন্ডেশন যথেষ্ট শক্তিশালী না থাকায় সয়েল সেটেলমেন্টের কারণে টল্টিং হয়েছে। তবে ভেতরের স্ট্রাকচারে কোনো ফাটল দেখা যায়নি। ভবনগুলো নির্মাণের সময় গভীর পাইলিং করা হয়নি, যার ফলে দুর্বল অংশ হেলে পড়েছে।

রাজউক নারায়ণগঞ্জ জোন-৮-এর অথোরাইজড অফিসার প্রকৌশলী রংগন মন্ডল বলেন, “পরিদর্শনে দেখা গেছে তিনটি ভবন পাশের তিনটি ভবনের উপর হেলে পড়েছে। তাই মোট ছয়টি ভবন ঝুঁকিপূর্ণ। যতক্ষণ পর্যন্ত নিরাপদ বিবেচিত হবে না, এই ভবনগুলো ব্যবহার করা যাবে না।”

তিনি আরও জানান, মালিক ও বাসিন্দারা ইতোমধ্যে অনেক ভবন খালি করতে শুরু করেছেন। ভবনগুলো খালি হওয়ার পর পুনঃপরীক্ষা ও প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। পরবর্তী নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort