শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা

সিদ্ধিরগঞ্জে বৈষম্য বিরোধী মামলার চার্জশিট থেকে নাম বাদ দিতে অপরাধীদের তৎপরতা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ২.১২ পিএম
  • ১১৬ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : গত ২০২৪ সালের জুলাই-আগস্ট এর বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সিদ্ধিরগঞ্জে নিহতের ঘটনায় মামলা দায়ের হয়। এইসব মামলায় আসামি করা হয় আওয়ামী লীগের দোসরদের। মামলার আসামি হয়েও সিদ্ধিরগঞ্জে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এসব আসামিরা। অভিযোগ উঠেছে আইনশৃঙ্খলা বাহিনীকে ম্যানেজ করেই প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বৈষম্য বিরোধী মামলার আসামিরা। এইসব আসামিরা পুলিশের নাকের ডগায় ঘুরে বেড়ালেও তাদের গ্রেফতার করছে না পুলিশ। অভিযোগ উঠেছে বৈষম্য বিরোধী মামলার আসামিরা তাদের নাম চার্জশিট থেকে বাদ দিতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কয়েকজন কর্মকর্তার সাথে দেন-দরবার করছে। এসব আসামিরা আওয়ামী লীগ সরকারের আমলে আন্দোলন সংগ্রামে ও সামাজিক অনুষ্ঠানেও ছিলেন। বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম চালাতে অর্থ যোগান ও দিয়েছেন। এইসব বৈষম্য বিরোধী ছাত্র জনতার সত্য মামলার আসামিদের গ্রেপ্তার না করায় সিদ্ধিরগঞ্জ এলাকায় ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মহল। সচেতন মহলের দাবি, নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করছি কোন অপরাধী যেন এইসব মামলা থেকে রেহাই না পায়। তাহলে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের রক্তের সাথে বেইমানি করা হবে। আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারতেছি যে বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামিরা নিজেদের নাম চার্জশিট থেকে বাদ দিতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে ম্যানেজের চেষ্টা করছে। তাই উক্ত বিষয়গুলো নবাগত নারায়ণগঞ্জের পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করছি।
এদিকে এলাকাবাসী বলেন, বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও রহস্যজনক কারণে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ তাদের গ্রেফতার করছে না। আমরা আশা করি নারায়ণগঞ্জের পুলিশ সুপার মহোদয় ও সিদ্ধিরগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন এবং কোন অপরাধীরা যেন পুলিশের প্রতিবেদন থেকে বাদ না পড়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort