মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’!

সিদ্ধিরগঞ্জে বিষ্ফোরক মামলায় যুবদল নেতাসহ গ্রেপ্তার ৪

  • আপডেট সময় রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২, ৪.২৭ এএম
  • ২৪৭ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিষ্ফোরক মামলায় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১ম যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের ব্যক্তিগত সহকারী পিএস, গাড়ী চালক ও দেহরক্ষী ও এক যুবদল নেতাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা সংস্থা ( ডিবি ) ও থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- মামুন মাহমুদের পিএস মো. মহসিন হোসেন (৩৯), গাড়ী চালক মো, জুয়েল (৩৯) ও দেহরক্ষী লিটন (৪০) ও ৯ নং ওয়ার্ড যুবদলেল সহ সভাপতি ইমরান হোসেন বাবু (৩৫)। শুক্রবার (২ ডিসেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) হাবিবুর রহমান জানান, ১ ডিসেম্বরের মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

এবিষয়ে জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মামুন মাহমুদ বলেন, তাদের বিরুদ্ধে ইতিপূর্বে কোন মামলা কিংবা জিডিও ছিল না। ওরা দলীয় কোন পদেও নেই।

নিরীহ এসব ব্যক্তিগত স্টাফদের এভাবে গ্রেপ্তার খুবই দু:খজনক বলে দাবি করে মামুন মাহমুদ তাদের ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক দেবাশিষ কুন্ডু বাদী হয়ে বিস্ফোরক আইনে এ মামলা দায়ের করেন। মামলায় বিএনপি, জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ২১ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত ৩৫ জনকে আসামি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort