শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা

সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা জয়নাল আবদিন ফারুকের গাড়ি দুর্ঘটনায় কবলিত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১১.৪১ এএম
  • ১৩৬ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তার গাড়িকে পেছন থেকে একটি রেন্ট-এ-কারের গাড়ি সজোরে ধাক্কা দেয়। তবে এ ঘটনায় তিনি গুরুতর আঘাত থেকে রক্ষা পেয়েছেন। ফারুক এই দুর্ঘটনাকে সন্দেহজনক ও পরিকল্পিত বলে আখ্যা দিয়ে এর সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

ঘটনার পর জয়নাল আবদিন ফারুক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে লেখেন, আল্লাহর অশেষ রহমতে আমি সম্পূর্ণ সুস্থ আছি।

পরবর্তীতে সাংবাদিকদের তিনি বলেন, সিদ্ধিরগঞ্জে আমার গাড়িকে পেছন থেকে একটি রেন্ট-এ-কারের গাড়ি ধাক্কা দেয়। এতে আমার গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও আমি এবং আমার সঙ্গে থাকা অন্যরা অক্ষত আছি। তবে তিনি ঘটনাটিকে স্বাভাবিক দুর্ঘটনা হিসেবে মানতে নারাজ। তিনি বলেন, এটি একটি সন্দেহজনক ও পরিকল্পিত ঘটনা। আমি এর সুুষ্ঠু তদন্ত দাবি করছি।

এদিকে, ফারুকের সহকর্মী জানিয়েছেন, পেছন থেকে সজোরে ধাক্কা লাগার কারণে তিনি সামান্য আঘাত পেয়েছেন, তবে তা গুরুতর নয়। গাড়িটির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম বলেন, আমরা সড়ক দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। কিন্তু সেখানে কোনো দুর্ঘটনা কবলিত গাড়ি বা সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি।

 

এখন পর্যন্ত এ বিষয়ে থানায় কেউ কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort