শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা

সিদ্ধিরগঞ্জে গোদনাইলে অবৈধ তিতাসগ্যাস রাতের আঁধারে সংযোগ দিয়ে ফকির থেকে কোটিপতি বনে গেছে ন্যাংড়া উজ্জ্বল, শেল্টারদাতা আওয়ামী লীগ নেতা আবুল মেম্বার গং

  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১.৩৭ পিএম
  • ৭৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নাসিক ৮ নং ওয়ার্ডের গোদনাইল ধনকুন্ডা এলাকায় অবৈধ ভাবে তিতাসগ্যাস রাতের আঁধারে সংযোগ দিয়ে ফকির থেকে কোটিপতি বনে গেছেন, ফ্যাসিদ আওয়ামী লীগের দোসর ন্যাংড়া উজ্জ্বল। আজ থেকে ১৫/২০ বছর আগে বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিল এই ন্যাংড়া উজ্জ্বল। তখন তিনবেলা খাওয়ার মতো সামর্থ্য ছিল না। ফকিরের মতো বিএনপি নেতা লম্বা উজ্জ্বল এর সাথে ঘুরাঘুরি করতো। তার পিতা- মাতার অবাদ্য ছিল এই কথিত ন্যাড়া উজ্জ্বল। প্রায় সময় নিজ পিতা মাতার উপর অমানবিক নির্যাতনের খবর শোনা গেছে। বিএনপি সরকারের পতনের পর লোভী ও সুচতুর এই ন্যাংড়া উজ্জ্বল এক সময়ের তিতাসগ্যাস এর ঠিকাদার রনি মোল্লার সান্নিধ্যে আসে। তার সাথে কিছু দিন থেকে তিতাসগ্যাস এর খুটিনাটি ও তিতাসগ্যাস সংযোগ এর কাজ শিখে। পরবর্তীতে রনি মোল্লা কে ল্যাং মেরে আওয়ামী লীগের দোসর তেলা চোরা ও ভুমিদূস্য আবুল মেম্বার এর শেল্টারে চলে যায়। এখানে আবুল মেম্বার এর শেল্টার থেকে তার নির্দেশে গোদনাইল ধনকুন্ডা এলাকায় শত শত অবৈধ তিতাসগ্যাস লাইন সংযোগ দিয়ে ফকির থেকে কোটি কোটি টাকার মালিক আজ ন্যাংড়া উজ্জ্বল ও আবুল হোসেন মেম্বার গং। গত ১৫/১৬ বছরে গোদনাইল ঘরে ঘরে ৭০ হাজার ৮০ হাজার করে টাকা নিয়ে শত শত অবৈধ তিতাসগ্যাস লাইন সংযোগ দিয়েছে তারা। ফ্যাসিদ আওয়ামী লীগ সরকারের পতনের পর তারা আরও বেপরোয়া হয়ে গেছে। আওয়ামী লীগের দোসর হয়ে এখনো তারা আগের মতো অবৈধ তিতাসগ্যাস লাইন সংযোগ দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ রয়েছে। গত সপ্তাহে গোদনাইল ২ নং বাসস্ট্যান্ড এর উত্তর পশ্চিম পাশে মৃত আবু সাঈদ এর দোকানের লাইন কেটে দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ রয়েছে। আর এসকলের পিছনে কথিত আওয়ামী লীগের দোসর ও ভূমি দস্য হত্যা মামলার আসামি আবুল হোসেন মেম্বার জড়িত আছে বলে জানা গেছে। এলাকাবাসী ন্যাড়া উজ্জ্বল ও আবুল হোসেন মেম্বার এর বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে। জানা গেছে আবুল মেম্বার একজন তেল চোরা ও চিহ্নিত ভুমিদূস্য। তার বিরুদ্ধে রয়েছে বৈষম্য বিরোদী ছাত্র আন্দোলনের ছাত্রদের হত্যার সাথে জড়িত হত্যা মামলা। এছাড়াও ভাই বোনের সম্পত্তি দখলের জন্য পারিবারিক মামলা রয়েছে ২০ টির মতো। এলাকাবাসী তাদের অত্যাচার থেকে রেহাই চায়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নাসিক ৮ নং ওয়ার্ডবাসী আওয়ামী লীগের দোসর ন্যাংড়া উজ্জ্বল ও আবুল হোসেন মেম্বার গংদের হাত থেকে বাঁচার জন্য নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন। ( আগামীকাল চলবে)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort