বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

সিদ্ধিরগঞ্জে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ২ মামলা, আসামি ৪০

  • আপডেট সময় সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৮.০৮ এএম
  • ৬৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক দুটি নাশকতার ঘটনায় অজ্ঞাতনামা ৪০ জনকে অভিযুক্ত করে দুটি মামলা দায়ের করা হয়েছে। হামলাকারীরা দলীয় ও রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে পরিবহনে আগুন ধরিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে বলে মামলায় উল্লেখ করে পুলিশ।

পুলিশ ও ভুক্তভোগীদের বরাতে জানা গেছে, শনিবার (১৫ নভেম্বর) ভোরে মিনিবাস চালক সোহাগ মিয়া (৩৮) জানতে পারেন যে, তার নাফ পরিবহন নামের মিনিবাস (ঢাকা-মেট্রো-জ-১১-০৩৩৮) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সড়ক ও জনপথ অফিসের মেইন গেটের সামনে পার্কিং করা অবস্থায় দুষ্কৃতিকারীরা হামলা চালিয়ে বাসটি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন, বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। চালক দাবি করেন, এতে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করে হেফাজতে নেয়।

অন্যদিকে ১২ নভেম্বর রাতে সিএনজি চালক মো. বাবুল মিয়া (৫৪) অভিযোগ করেন, তিনি দুই যাত্রী নিয়ে জালকুড়ি এলাকায় পৌঁছালে ২০-২৫ জন ব্যক্তি রাস্তা অবরোধ করে ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় তারা ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে থাকে। পরে তারা তার সিএনজিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায় এবং পুলিশ সিএনজিটি জব্দ করে থানায় নিয়ে আসে।

দুটি পৃথক নাশকতার ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় দুটি পৃথক এজাহার দায়ের করা হয়েছে। পুলিশ তদন্তে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা, প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলা ও স্থানীয় সূত্র সংগ্রহের মাধ্যমে জড়িতদের শনাক্ত করছে বলে জানায় পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনূর আলম বলেন, “আমরা প্রতিটি নাশকতার ঘটনা গুরুত্ব সহকারে দেখছি। ইতোমধ্যে দুটি মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত দ্রুত গতিতে চলছে। জননিরাপত্তা বিঘ্নিত করে যারা এই ধরনের জঘন্য কাজ করছে, তারা যেই হোক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort