রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা ব্রাজিল-আর্জেন্টিনা না পর্তুগাল: দীঘি কোন দলের সমর্থক? কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত অনুমোদন, কী আছে এতে?

সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেলে পুলিশের অভিযান, আটক ৮

  • আপডেট সময় সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০.৫৩ এএম
  • ১৪০ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জে সাজেদা হাসপাতাল ভবনের ভেতরে পরিচালিত রিভারভিউ আবাসিক হোটেলে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় অসামাজিক কার্যকলাপের অভিযোগে হোটেলের এক কর্মচারীসহ আটজন নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।

রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শিমরাইল মোড় ট্রাক স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলো- পূজা (২০), লিজা আক্তার (২২), নূরনাহার (২০), মো. শাহীন (৩০), মো. রাহাদ হোসেন (২৫), মো. শামীম (৪০), মো. নয়ন (২২) এবং মো. রাজন মিয়া (২২)।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে হোটেলটিতে অসামাজিক কার্যকলাপ চললেও ভয়ে বা বিভিন্ন কারণে কেউ সরাসরি প্রতিবাদ জানাতে সাহস পাননি। তবে পুলিশের এই অভিযানের পর স্থানীয়রা স্বস্তি প্রকাশ করে আশা করছেন ভবিষ্যতে এ ধরনের কার্যকলাপ বন্ধ হবে।

ওসি শাহীনূর আলম জানান, দীর্ঘদিন ধরে চিটাগাংরোড ট্রাক স্ট্যান্ড সংলগ্ন সাজেদা হাসপাতাল ভবনকে আবাসিক হোটেল হিসেবে ব্যবহার করে সেখানে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিল একটি চক্র।

 

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ভবনের তৃতীয় ও চতুর্থ তলা থেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটজনকে আটক করে।

তাদের বিরুদ্ধে ১৮৬০ সালের পেনাল কোডের ২৯০ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার নন-আইআর প্রসিকিউশন নং-১৪২ অনুযায়ী তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort