শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা

মোবাইল চার্জার বিস্ফোরণের পর ঘরে আগুন, দগ্ধ ৪

  • আপডেট সময় রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ১০.৫৬ এএম
  • ১৬৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোবাইল চার্জার বিস্ফোরণের পর আগুনে একই পরিবারের শিশুসহ চারজন দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার (৬ ডিসেম্বর) সকালে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয় তাদের।

এর আগে ভোর সাড়ে চারটার দিকে উপজেলার কাঁচপুর ইউনিয়নের পাটাত্তা এলাকায় ছয়তলা বাড়ির তিনতলার একটি কক্ষে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন: ওই বাড়ির ভাড়াটিয়া পোশাক শ্রমিক মো. আলাউদ্দিন (৩৫), তার দুই মেয়ে শিফা আক্তার (১৪) ও সিমলা আক্তার (৪) এবং আলাউদ্দিনের মা জরিনা বেগম (৬৫)।

তাঁদের মধ্যে আলাউদ্দিনের শরীরের ৪০ শতাংশ, সিমলার ৩০ শতাংশ, জরিনা বেগমের ২০ শতাংশ এবং শিফার ১২ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রাশেদুল হাসান খান বলেন, ওই এলাকার আজিম উদ্দিনের ছয়তলা বাড়ির তিনতলার একটি কক্ষে দগ্ধ চারজন ভাড়া থাকেন।

“ভোরে চার্জে লাগানো মুঠোফোনের চার্জার বিস্ফোরণে আগুনের সূত্রপাত বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি।”

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, শুরুতে আগুনের বিষয়ে তাদের কেউ জানাননি। পরে খবর পেয়ে দুপুরে তাদের একটি দল বাড়িটি পরিদর্শন করেছেন।

“পরিবারটি যে কক্ষে ভাড়া থাকতেন তার পাশেই ছোট রান্নাঘর। রান্নাঘরে তিতাসের লাইনের লিকেজ থেকে ঘরে গ্যাস জমা ছিল বলে ধারণা করছি।”

আলাউদ্দিনের বোন সালমা আক্তার জানান, তার ভাই কাঁচপুর এলাকার অনন্ত গার্মেন্টস নামে একটি পোশাক কারখানায় কাজ করেন। শনিবার ভোরে আলাউদ্দিন টয়লেট থেকে ঘরে কিছু বিস্ফোরিত হবার শব্দ পান। পরে তিনি ঘরে ঢুকে দেখেন বিছানায় আগুন এবং তার স্ত্রী ও দুই কন্যার শরীর আগুনে ঝলসে গেছে। ঘরের আগুন নেভাতে গিয়ে দগ্ধ হন আলাউদ্দিনও

দগ্ধরা ভবনের নিচে নেমে কলাপসিবল গেটে বাইরে থেকে তালাবদ্ধ পাওয়ায় বাড়ি থেকে বের হতেও দেরি হয়। পরে চিৎকার শুনে প্রতিবেশীরা এসে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান বলেও জানান সালমা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort