বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় চার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ভাগ্নে আটক নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা হচ্ছে: ডিসি রায়হান কবির ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু অর্থ আত্মসাতের দায়ে অপসারিত চিকিৎসক মোস্তফা’কে পুনরায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে যোগদানের চেষ্টা; জনমনে ক্ষোভ দেশপ্রেমের অকুতোভয় কণ্ঠস্বর মোঃ মামুন হোসেন সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেল শীতলক্ষ্যা থেমে নেই শাহিনের পতিতা ও মাদক ব্যবসা, দেখার যেন কেউ নেই নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন নন্দলালপুর, কুতুবপুর ইন্ডাস্ট্রিজ এলাকায় অভিনব কায়দায় সরকারি গ্যাসের বিলের টাকা আত্মসাৎ। তিন মাসের ভিসার ফাঁদে সৌদি প্রবাস—দালাল চক্রের প্রতারণায় সর্বস্বান্ত হাজারো বাংলাদেশি। দালাল চক্র বছরের হাতিয়ে নিচ্ছে প্রায় ৫ হাজার ৪০০ কোটি টাকা। ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প

মাহমুদুল হাসান জয়ের নিউজিল্যান্ড সফর শেষ

  • আপডেট সময় মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২, ১.২৭ পিএম
  • ৪৯৯ বার পড়া হয়েছে

দুই ম্যাচের টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নিতে নিউজিল্যান্ড গেছে বাংলাদেশ দল। মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের প্রথম ম্যাচে দাপট দেখাচ্ছে টাইগাররা। তবে ম্যাচের চতুর্থ দিনে নিউজিল্যান্ড থেকে এসেছে দুঃসংবাদ। ইনজুরির কারণে সফরের বাকি অংশ থেকে ছিটকে গেলেন ইনফর্ম তরুণ ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়।

দলের সঙ্গে থাকা ফিজিও বায়েজিদ ইসলাম এক ভিডিও বার্তায় জানিয়েছেন। আজ (মঙ্গলবার) ফিল্ডিং করার সময় আঙুলে চোট পেয়েছেন জয়। ডাক্তারের পরামর্শে ৭ থেকে ১০ দিন বিশ্রামে থাকতে হবে তাকে।

হাতে ৩টি সেলাই দেওয়া হয়েছে জানিয়ে বায়েজিদ বললেন, ‘জয় আজ ফিল্ডিং করার সময় ডান হাতে চোট পেয়েছে, তৃতীয় ও চতুর্থ আঙুলের মাঝখানে। এখানে যিনি চিকিৎসক ছিলেন তিনি সেলাই করে দিয়েছেন। ৩টা সেলাই পড়েছে। ওকে এখন ৭ থেকে ১০ দিন পর্যবেক্ষণে থাকতে হবে। যা যা চিকিৎসা দরকার দেওয়া হয়েছে। এখন পুনর্বাসন করা হবে।’

চলতি টেস্টে তো আর মাঠে নামা সম্ভব হচ্ছেই না, আগামী ৯ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচেও খেলতে পারবেন না মাহমুদুল হাসান জয়।

ক্যারিয়ারের তৃতীয় টেস্ট খেলতে নেমে প্রথম ইনিংসে দারুণ ব্যাটিং করেছেন জয়। প্রস্তুতি ম্যাচে ৬৬ রানের ইনিংস খেলার আত্মবিশ্বাস নিয়ে নেমে ৭৮ রান করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort