শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সড়কই যেন অস্থায়ী ডাস্টবিন, দুর্গন্ধ-জনঝুঁকি নারায়ণগঞ্জে হাম নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা, বেড়েছে টিকার চাহিদা জনতার দাবীর মূখে মুজাহিদ মল্লিক জনতার দাবীর মূখে মুজাহিদ মল্লিক বৈষম্যমুক্ত মানবিক ফোরামের কাঙ্ক্ষিত প্রয়াস। নারায়ণগঞ্জ ​লিংক রোড স্টেডিয়াম সংলগ্ন আবর্জনা ও ময়লার ভাগাড় নাঃগঞ্জ ডিসি’র উদ্যোগে অপসারণ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্যাকেজিং ফ্যাক্টরিতে কাভার্ড ভ্যান নিয়ে ডাকাতির চেষ্টা! দায় স্বীকার বিতর্কিত দুলালের, দালাল ছাড়া চলেনা সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস, দালাল থাকবেনা : ডিসি সোনারগাঁয়ে ৭০পিস ইয়াবাসহ গ্রেপ্তার লুঙ্গি মিজান নামের এক যুবক নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি: জেলা প্রশাসক নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের “পিপলস অ্যাডাপটেশন প্ল্যান” উদ্বোধন

ভূমিহীন ও গৃহহীনমুক্ত হচ্ছে শরীয়তপুর সদর উপজেলা

  • আপডেট সময় মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ৬.২৬ এএম
  • ২৯৭ বার পড়া হয়েছে

‘মুজিববর্ষ’ উপলক্ষে প্রধানমন্ত্রীর ৩য় পর্যায়ের অবশিষ্ট ও ৪র্থ পর্যায়ের উপহারের ঘর ভার্চুয়ালি উদ্বোধনের মধ্যদিয়ে শরীয়তপুর সদর উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত হতে যাচ্ছে।
আজ সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. পারভেজ হাসান প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য জানান। এরআগে জেলার ডামুড্যা উপজেলাকে ২১ জুলাই ২০২২ তারিখে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়েছে।
প্রেস ব্রিফিং এ জেলা প্রশাসক বলেন, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী অসহায় ভূমিহীন ও গৃহহীনমুক্ত দেশ গড়ার যে ঘোষণা দিয়েছিলেন তা বাস্তবায়নে শরীয়তপুর জেলা প্রশাসন বদ্ধপরিকর। সেই লক্ষ্যে আমরা খাস জমি উদ্ধার এবং বিশেষজ্ঞ ব্যক্তিদের পরামর্শে সরকারের নীতিমালা অনুযায়ী দুই শতাংশ জমির উপরে গুণগত মান ঠিক রেখে অত্যন্ত সাবধানতার সাথে ২ হাজার ৬৬২টি ঘর নির্মাণ করছি। ইতিমধ্যে ২ হাজার ২৭৬টি ঘর নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। আগামী বুধবার (২২ মার্চ) শরীয়তপুর সদর উপজেলায় ৪০টি পুনর্বাসিত পরিবারের কাছে জমির দলিলসহ বাড়ির চাবি হস্তান্তরের মধ্যদিয়ে উপজেলার ৩০২টি পরিবার পৌঁছে যাচ্ছে স্বপ্নের ঠিকানায়। আমরা আশা করছি, এ বছর জুনের মধ্যে পরিকল্পিত সকল ঘর হস্তান্তর করে শরীয়তপুর জেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করতে পারবো।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ তালুত, শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র, শরীয়তপুর প্রেস ক্লাবের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort