রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়া মানুষের অধিকার রক্ষায় কখনো আপস করেননি: কালাম ১৫ আগস্ট ঘিরে নিরাপত্তা জোরদার, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী সোনারগাঁয়ে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় হৃদরোগে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন আলহাজ্ব এড. আবুল কালাম এমপি’কে কবি এস এ বিপ্লব এর প্রকাশিত গ্রন্থ প্রদান প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে গণমিছিল ও সমাবেশ টঙ্গিবাড়ীতে ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন চট্টগ্রাম ই পি জেড এর প্রবেশ পথ দখল করে চাঁদাবাজির অভিযোগ, টোকাই, আজিম ও চান্দা রিপনের বিরুদ্ধে,,, পেশাগত নিবন্ধনসহ ৪ দফা দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের সংবাদ সম্মেলন পেশাগত সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ সিভিল সার্জনের কাছে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আবেদন

বন্দরে খুনের ঘটনায় মামলা, গ্রেফতার ১

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১, ৪.৪৯ এএম
  • ৪০৭ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: নারায়ণগঞ্জের বন্দরে জমি নিয়ে বিরোধে মোতালেব (৫৫) নামে এক ইটভাটা মালিক খুন হয়েছেন। মঙ্গলবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ধামগড় ইউনিয়নের শাসনেরবাগ এলাকায় তাকে কুপিয়ে জখম করা হয়। সকালে হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
ঘটনার পর বুধবার সকালে বন্দর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৮ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। তাদের মধ্যে ফজল করিম নামে এক ব্যক্তিকে গ্রেফতারও করেছে পুলিশ। নিহত মোতালেব ধামগড় ইউনিয়নের শাসনেরবাগ এলাকার মৃত রাজ্জাক মিয়ার ছেলে।
স্থানীয় লোকজন ও থানা পুলিশ সূত্রে জানা যায়, বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নে শাসনেরবাগ এলাকার দীর্ঘদিন যাবৎ মোতালেবের সাথে প্রতিবেশী ইসমাইল হোসেনের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। স¤প্রতি মোতালেব হোসেন বিরোধপূর্ণ জমিটি ইসমাইলের বোনকে রেজিস্ট্রি করে বিক্রি করে দেয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে মোতালেব নামাজ শেষে বাড়ি ফেরার পথে পূর্ব পরিকল্পনানুযায়ী ইসমাইল হোসেনের নেতৃত্বে অস্ত্র-সস্ত্রে সুসজ্জিত হয়ে সন্ত্রাসী সজিব, নবী, রাজু, মামুন, শুভ, রানা, শাহজাহান, হারুন, রুবেল, তানজিল, নয়নসহ অজ্ঞাত হামলকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করে।
পরে মুমুর্ষ অবস্থায় মোতালেবকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। বন্দর থানা পুলিশ হত্যার সাথে জড়িত সন্দেহে ইসমাইলের চাচা ফজল করিমকে গ্রেফতার করেছে।
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, জমি সংক্রান্ত বিরোধে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় দায়ের করা হত্যা মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort