শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
যানজট নিরসনে পুলিশের পাশাপাশি কাজ করবে ১৫০ স্বেচ্ছাসেবী সোনারগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি মান্নান প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ ত্বকী হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলে আবারও সময় নিল র‍্যাব আওয়ামী লীগের পোড়ানো কার্যালয়ে ব্যানার সাঁটিয়ে স্লোগান বিএনপি সভাপতির পরিচয়ে কারখানা লুট ও কর্মীদের কুপিয়ে জখমের অভিযোগ সাংবাদিক দিপুর মায়ের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র হিসাবে জেলাবাসী: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব টিপুকে দেখতে চাই বৃহত্তর রাজবাড়ীর কৃতি সন্তান ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর প্রধানমন্ত্রী মন্ত্রীর পরিষদে পূর্ণ মন্ত্রী উপদেষ্টা ও আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম প্রতিমন্ত্রী হলেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন মন্ত্রণালয় পেলেন?

বঙ্গবন্ধুকে কটূক্তি করা সেই মেয়রকে আ.লীগ থেকে অব্যাহতি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১, ৪.১৯ এএম
  • ৪৯৪ বার পড়া হয়েছে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণ নিয়ে কটূক্তি করে বিতর্কিত অডিও ফাঁসের পর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বুধবার বিকেলে পবা উপজেলা আওয়ামী লীগের জরুরি বৈঠকে মেয়র আব্বাসের বিষয়ে এ ধরনের সিদ্ধান্ত আসে। সভায় সভাপতিত্ব করেন পবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী।

ইয়াসিন আলী বলেন, সভায় আব্বাস আলীকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে কেন দলীয় সদস্য পদ থেকে স্থায়ীভাবে তাকে বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার এ-সংক্রান্ত চিঠি আব্বাস আলীকে দেওয়া হবে।

ইয়াসিন আলী আরও বলেন, ‘এই চিঠির জবাব দেওয়ার জন্য আব্বাস আলীকে তিন দিন সময় দেওয়া হয়েছে। এই জবাব সন্তোষজনক না হলে জেলা আওয়ামী লীগের মাধ্যমে কেন্দ্রে বহিষ্কারের জন্য সুপারিশ করা হবে। আমরা শুধু অব্যাহতি দিতে পারি এবং কারণ দর্শানোর নোটিশ দিতে পারি। কেন্দ্র এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’

এদিকে রাজশাহী নগরে আব্বাস আলীকে অবাঞ্ছিত ঘোষণা করে তার কুশপুত্তলিকা পোড়ানো হয়েছে। আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে নগরের সাহেববাজার জিরো পয়েন্ট এলাকায় সাবেক ছাত্রলীগ নেতা ফোরাম এই কর্মসূচি পালন করে। এর আগে বিকেল সাড়ে চারটার দিকে নগরের গণকপাড়া থেকে বিক্ষোভ মিছিল শেষে সাহেববাজার এলাকায় সমাবেশ করেন তারা। এরপরই পোড়ানো হয় আব্বাস আলীর কুশপুত্তলিকা।

সমাবেশে সাবেক ছাত্রলীগ সভাপতি শফিকুজ্জামান বলেন, আজ থেকে রাজশাহী মহানগর এলাকায় মেয়র আব্বাস আলীকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। শুধু অবাঞ্ছিত নয়, তাকে যেখানে পাওয়া যাবে, গণধোলাই দেওয়া হবে। তিনি জেলা আওয়ামী লীগকে আব্বাস আলী বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort