মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় চার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ভাগ্নে আটক নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা হচ্ছে: ডিসি রায়হান কবির ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু অর্থ আত্মসাতের দায়ে অপসারিত চিকিৎসক মোস্তফা’কে পুনরায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে যোগদানের চেষ্টা; জনমনে ক্ষোভ দেশপ্রেমের অকুতোভয় কণ্ঠস্বর মোঃ মামুন হোসেন সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেল শীতলক্ষ্যা থেমে নেই শাহিনের পতিতা ও মাদক ব্যবসা, দেখার যেন কেউ নেই নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন নন্দলালপুর, কুতুবপুর ইন্ডাস্ট্রিজ এলাকায় অভিনব কায়দায় সরকারি গ্যাসের বিলের টাকা আত্মসাৎ। তিন মাসের ভিসার ফাঁদে সৌদি প্রবাস—দালাল চক্রের প্রতারণায় সর্বস্বান্ত হাজারো বাংলাদেশি। দালাল চক্র বছরের হাতিয়ে নিচ্ছে প্রায় ৫ হাজার ৪০০ কোটি টাকা। ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প

ফ্রান্সের সেই ঐতিহাসিক স্টেডিয়াম কিনতে চায় পিএসজি

  • আপডেট সময় শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩, ৩.৩৭ এএম
  • ১৯২ বার পড়া হয়েছে

নতুন স্টেডিয়াম কেনার পরিকল্পনা করছে ফরাসি জায়ান্ট ক্লাব পিএসজি।ক্লাবটির পছন্দের স্টেডিয়ামটি যেন তেন নয় রীতিমতো ফ্রান্সের ফুটবল ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা মাঠ- স্তাদ দে ফ্রান্স।ফ্রান্স ১৯৯৮ বিশ্বকাপ ট্রফি হাতে তুলেছিল এই মাঠেই, পর্তুগালের হয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর ইউরো জয়ের সাক্ষীও এই মাঠ।

ফুটবলের পাশাপাশি ১টি করে রাগবি বিশ্বকাপ আর অ্যাথলেটিকস বিশ্ব চ্যাম্পিয়নশিপের সঙ্গেও জড়িয়ে প্যারিসের এ স্টেডিয়াম। এটি কিনতে চায় পিএসজি।

বিশ্ব ক্রীড়াঙ্গনের ইতিহাস গড়া অনেক মুহূর্তের জন্ম দেয়া স্তাদ দে ফ্রান্স বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এই ঘোষণার পরপরই মাঠটি কিনতে আনুষ্ঠানিকভাবে আগ্রহ দেখিয়েছে প্যারিসিয়ানরা,জানিয়েছে ফরাসি গণমাধ্যম। পিএসজি ছাড়াও ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফাও স্তাদ দে ফ্রান্স কিনতে আগ্রহী। এর দর্শক ধারণক্ষমতা প্রায় ৮০ হাজার।

পিএসজির বর্তমান হোম গ্রাউন্ড পার্ক দে প্রিন্সেস স্থায়ীভাবে কিনে নিতে চাইলেও প্যারিসের মেয়র সেটি বিক্রিতে রাজি হচ্ছেন না। এমন অবস্থায় বিকল্প হিসেবে স্তাদ দে ফ্রান্স কেনার জন্য আনুষ্ঠানিকভাবে দরপ্রস্তাব দিয়েছে পিএসজি। তবে কী পরিমাণ অর্থ প্রস্তাব করা হয়েছে, তা জানা যায়নি।

উল্লেখ্য, ২০২১ সালে স্তাদ দে ফ্রান্সের মূল্য ৭১ কোটি ২০ লাখ মার্কিন ডলার প্রাক্কলন করেছিল ফ্রান্স সরকার। দরপ্রস্তাব দেওয়ার জন্য প্রাথমিক সময়সীমা ছিল বৃহস্পতিবার। কাতারের মালিকানাধীন পিএসজি শেষ সময়ে আনুষ্ঠানিক দরপ্রস্তাব দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort