বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ ​লিংক রোড স্টেডিয়াম সংলগ্ন আবর্জনা ও ময়লার ভাগাড় নাঃগঞ্জ ডিসি’র উদ্যোগে অপসারণ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্যাকেজিং ফ্যাক্টরিতে কাভার্ড ভ্যান নিয়ে ডাকাতির চেষ্টা! দায় স্বীকার বিতর্কিত দুলালের, দালাল ছাড়া চলেনা সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস, দালাল থাকবেনা : ডিসি সোনারগাঁয়ে ৭০পিস ইয়াবাসহ গ্রেপ্তার লুঙ্গি মিজান নামের এক যুবক নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি: জেলা প্রশাসক নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের “পিপলস অ্যাডাপটেশন প্ল্যান” উদ্বোধন ভাঙ্গায় ফতুল্লার এক নারীর লাশ উদ্ধারের ঘটনায় ২ আসামি গ্রেফতার সিদ্ধিরগঞ্জে ঘুষের টাকা ফেরত ঘিরে এএসআই অবরুদ্ধ, পরে উদ্ধার| পাগলনাথ জিউর মন্দিরে পুজারীর নামে ভন্ডামী, অসহায় মুসলিম নারীদের টার্গেট করে চলছে অবৈধ বানিজ্য ও মাদক সেবনে যুব সমাজ ধ্বংসের মুখে একুশের বই মেলায় প্রকাশিত হলো মামুন হোসেন এর “জীবনের বর্ণিল ক্যানভাস”

ফতুল্লায় পুলিশের বিস্ফোরক মামলায় বিএনপির ৫ নেতাকর্মী গ্রেফতার

  • আপডেট সময় শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২, ৪.৩৪ এএম
  • ২৩০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশের দায়ের করা বিস্ফোরক মামলায় বিএনপির ৫ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। ১ ডিসেম্বর রাত থেকে ২ ডিসেম্বর সকাল পর্যন্ত ফতুল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- কুতুবপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য বিএনপি নেতা নজরুল ইসলাম ওরফে নজু মাতবর, ফতুল্লা থানা বিএনপির সদস্য সচিব শহিদুল ইসলাম টিটুর ছোট ভাই স্বপন, বিএনপি কর্মী মীর মাসুদ, মো. আলী ও নাজমুল হুদা শিবলু।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক মাহাবুবুর জানান, ফতুল্লা থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলার তাদেরকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের আজ (শুক্রবার) দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম বাদী হয়ে বিএনপির ২১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৫০ জনকে আসামি করে বিস্ফোরক আইনে এই মামলা করেন।

এআর গত, সোমবার (২১ নভেম্বর) দিবাগত রাতে ফতুল্লা মডেল থানার এসআই শাহাদাত হোসেন বাদী হয়ে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ৩৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ২৫০ জনকে আসামি করে আরেকটি মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort