সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’!

প্রেমিককে বিয়ের জন্য চাপ, ছাত্রীর মৃত্যু নিয়ে রহস্য

  • আপডেট সময় বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২, ৩.৩২ এএম
  • ৫১৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিয়ে না করায় প্রেমিকের সঙ্গে অভিমান করে সাথী (১৫) নামের এক স্কুলছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। তবে ছাত্রীর পরিবার দাবি করে বিয়ের জন্য চাপ দেওয়ায় প্রেমিক হৃদয় তাকে বিষপ্রয়োগ করে হত্যা করেছে।

রোববার রাতে উপজেলার খাগকান্দা ইউনিয়নের খাগকান্দা নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার এ ঘটনায় অভিযুক্ত প্রেমিক হৃদয়কে (২২) আটক করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার নয়াপাড়া গ্রামের সাথী আক্তার (১৫) কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। গত দুই বছর যাবত তার প্রেম ছিল পাশের বাড়ির কমু শেখের বখাটে ছেলে হৃদয়ের সঙ্গে। ঘটনার সময় সাথী আক্তার প্রেমিকের বাড়িতে যায় এবং তাকে বিয়ে করার জন্য চাপ দেয়। প্রেমিক হৃদয় বিয়ে করতে রাজি না হওয়ায় অভিমান করে বিষপান করে আত্মহত্যা করে।

নিহতের মা নাসিমা আক্তার অভিযোগ করে বলেন, আমার মেয়ে বিয়ের কথা তাকে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে প্রেমিক হৃদয় ও তার পরিবারের লোকজন তাকে জোরপূর্বক বিষাক্ত দ্রব্য (কেড়ির ট্যাবলেট) খাওয়ায়। এ সংবাদ পেয়ে সাথী আক্তারের বাড়ির লোকজন তাকে আহত অবস্থায় প্রেমিকের বাড়ি থেকে উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঢাকায় যাওয়ার পথে সাথী আক্তার মারা যায়।

আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের আগে বিস্তারিত বলা যাচ্ছে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort