সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

পাঁচ সিটিতে যারা আওয়ামী লীগের মনোনয়ন পেলেন

  • আপডেট সময় রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩, ৪.২৫ এএম
  • ২৮৬ বার পড়া হয়েছে

পাঁচ সিটি করপোরেশন নির্বাচনের জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।
রাজশাহী সিটি করপোরেশনে এ এইচ এম খায়রুজ্জামান লিটন, খুলনায় তালুকদার আবদুল খালেক, সিলেটে আনোয়ারুজ্জামান চৌধুরী, বরিশালে আবুল খায়ের আবদুল্লাহ ও গাজীপুরে এ্যাডভোকেট আজমত উল্লাহ খান।
আজ শনিবার দুপুরে আওয়ামী লীগের স্থানীয় সরকার ও জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় দলের ৫ সিটির প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়। মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়–য়া সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জাননো হয়।
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হবে আগামী ২৫ মে। খুলনা ও বরিশাল সিটি করপোরেশনে ১২ জুন এবং রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনে ভোট হবে ২১ জুন।
এদিকে তিন উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার মাঝি মো. ফজলুল হক, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় মো. নুরুল ইসলাম ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় মোহাম্মদ মাঈন উদ্দীন।
পাঁচ পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বগুড়ার তালোড়া পৌরসভায় মো. আমিরুল ইসলাম (বকুল), টাঙ্গাইলের বাসাইল পৌরসভায় আব্দুর রহিম আহমেদ, নারায়ণগঞ্জ আড়াইহাজার পৌরসভায় মো. সুন্দর আলী, নারায়ণগঞ্জ গোপালদী পৌরসভায় এম এ হালিম সিকদার ও কক্সবাজার পৌরসভায় মো. মাহাবুবুর রহমান চৌধুরী।
এছাড়াও ৬ ইউনিয়ন পরিষদে নৌকার প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছেন নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়ন পরিষদের মো. মোস্তাফিজার রহমান, পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদে তানভীর হাসান ডালিম, পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলা কাকড়াবুনিয়া ইউনিয়ন পরিষদে মো. জাহাঙ্গীর আলম, ভোলা জেলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়ন পরিষদে আব্দুল হাই, নেত্রকোণা জেলার নেত্রকোণা সদর উপজেলা দক্ষিণ বিশিউড়া ইউনিয়ন পরিষদে মো. আব্দুর রহমান ও কুমিল্লা জেলার মেঘনা উপজেলার চন্দনপুর ইউনিয়ন পরিষদে সেলিম আহাম্মেদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort