রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’!

নির্বাচিত হওয়ার পর দিন ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা

  • আপডেট সময় শনিবার, ১৩ নভেম্বর, ২০২১, ৩.৪৩ এএম
  • ৫৫৭ বার পড়া হয়েছে

গাইবান্ধার সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে নির্বাচিত হওয়ার পর দিনই ইউপি সদস্য আব্দুর রউফকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে আব্দুর রউফ লক্ষ্মীপুর বাজার থেকে নিজ বাড়িতে ফেরার পথে তাকে হত্যা করা হয়।

আব্দুর রউফ ওই এলাকার মৃত ফজলুল হকের ছেলে। তিনি স্থানীয় স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলার ১২টি ইউনিয়নের সঙ্গে লক্ষ্মীপুর ইউনিয়নের নির্বাচন বৃহস্পতিবার সম্পন্ন হয়। তিনি ১নং ওয়ার্ডে মোরগ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন। নির্বাচনে আব্দুর রউফ ৭৮৪ ভোট পেয়ে ইউপি সদস্য নির্বাচিত হন।

এরই পর দিন শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে আব্দুর রউফ লক্ষ্মীপুর বাজার থেকে নিজ বাড়িতে ফেরার পথে গোবিন্দপুর মসজিদ সংলগ্ন সড়কে তার ওপর হামলা করে দুর্বৃত্তরা। এসময় আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, নিহতের শরীরে আঘাতের একাধিক চিহ্ন পাওয়া গেছে। তাকে লোহার রড দিয়ে মাথায় ও পিঠে আঘাত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ওসি মাসুদুর রহমান সাংবাদিকদের জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort