শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা

‘রংপুর বুটিকস্’ এর উদ্যোগে দরিদ্র-অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • আপডেট সময় শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬, ১০.৩৪ এএম
  • ১৬১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘রংপুর বুটিকস্’ এর উদ্যোগে প্রতি বছরের মত এবারও অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও প্রতিবন্ধীদের মাঝে মেডিকেল ওয়াকিং ক্রাচ বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২ জানুয়ারি (শুক্রবার) বেলা ১১টায় শহরের উত্তর চাষাঢ়া চাঁনমারি এলাকায় সংগঠনের নিজস্ব কার্যালয়ের সামনে এ আয়োজন করা হয়।

এসময় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নারী উদ্যোক্তা রোখসানা ডলি’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – নারী উদ্যোক্তা ফেরদৌস আরা অনা , সমাজ সেবক শওকত আরা খন্দকার ঝর্না, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মো. শফিকুল ইসলাম আরজু, সমাজ সেবক ডা. হায়দার আলী, তরুণ ব্যবসায়ী মরিয়ম আক্তার ও শামীম রেজা।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় এবং মহিয়সী এই নারীর প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। অতিথিদের সংক্ষিপ্ত আলোচনা শেষে প্রায় ৩ শতাধিক দরিদ্র ও প্রতিবন্ধী নারী পুরুষের মাঝে কম্বল, সোয়েটার, চাদর সহ শীতবস্ত্র এবং মেডিকেল ওয়াকিং ক্রাচ বিতরণ করা হয়।

এসময় সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন – মো. জাহিদ হোসেন, রায়হান রাসেল, মো. রুহুল আমিন রাইয়ান, হোসনে আরা হলি, আমেনা রেজা, আরিফা আলম, মুুমু, শামীমা, রেখা বেগম, আয়শা সুলতানা আঁখি, শাহীনুর, লতা, খুশবু, লায়লা, রীনা, ইয়াসমিন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort