বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় চার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ভাগ্নে আটক নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা হচ্ছে: ডিসি রায়হান কবির ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু অর্থ আত্মসাতের দায়ে অপসারিত চিকিৎসক মোস্তফা’কে পুনরায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে যোগদানের চেষ্টা; জনমনে ক্ষোভ দেশপ্রেমের অকুতোভয় কণ্ঠস্বর মোঃ মামুন হোসেন সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেল শীতলক্ষ্যা থেমে নেই শাহিনের পতিতা ও মাদক ব্যবসা, দেখার যেন কেউ নেই নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন নন্দলালপুর, কুতুবপুর ইন্ডাস্ট্রিজ এলাকায় অভিনব কায়দায় সরকারি গ্যাসের বিলের টাকা আত্মসাৎ। তিন মাসের ভিসার ফাঁদে সৌদি প্রবাস—দালাল চক্রের প্রতারণায় সর্বস্বান্ত হাজারো বাংলাদেশি। দালাল চক্র বছরের হাতিয়ে নিচ্ছে প্রায় ৫ হাজার ৪০০ কোটি টাকা। ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের অ্যাম্বুলেন্সে আগুন, চালকসহ দগ্ধ ২

  • আপডেট সময় শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ১১.৩২ এএম
  • ৫৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সে আগুন লেগেছে। এতে অ্যাম্বুলেন্স চালক ও এক নারী রোগী দগ্ধ হয়েছে। তাদের জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে শহরের এই হাসপাতালের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।

দগ্ধরা হলেন- এ্যাম্বুলেন্স যাত্রী নারায়ণগঞ্জের বন্দর উপজেলার রাজবাড়ি এলাকার মনোয়ারা বেগম ও এ্যাম্বুলেন্স চালক শহরের জল্লারপাড় এলাকার বাসিন্দা বিজয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতের মনোয়ারা বেগম অসুস্থ নাতিকে নিয়ে জেনারেল হাসপাতালে নিয়ে আসে। শিশুটির অবস্থা অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকেরা। পরে ভাড়া করা এ্যাম্বুলেন্সে ওঠার সময় বিকট শব্দে বিস্ফোরণে এ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়। হাসপাতালে রোগী ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে এ্যাম্বুলেন্স চালক বিজয়ের হাত ও শরীরের অংশ এবং মনোয়ারা বেগমের শরীরের ডান পাশের অংশ দগ্ধ হয়। পরে তাদের দু’জনকে উদ্ধার করে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

ঘটনার বর্ণনা দিয়ে অ্যাম্বুলেন্সের মালিক ইকবাল খান বলেন, রোগি উঠানোর উদ্দেশ্যে অ্যাম্বুলেন্সটি হাসপাতালের সামনে রাখা হয়েছিল। গাড়ির দরজা খোলার সাথে সাথে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়ে অ্যাম্বুলেন্সে আগুন লেগে যায়।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, রাত ৮ টা ৫ মিনিটে হঠাৎ করে অ্যাম্বুলেন্সে আগুন লাগে। অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশ্যে রোগি নিয়ে যাওয়ার জন্য (স্টার্ট) চালু দিলে আগুন ধরে যায়। এ সময় অ্যাম্বুলেন্সের ভেতরে কোন রোগি ছিলনা। তবে অ্যাম্বুলেন্সের চালক দগ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে জাতীয় বার্ণ ইনিস্টিটিউটে নেওয়া হয়েছে। এছাড়া আর কেউ দগ্ধ বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে এ ঘটনায় হাসপাতালের অনেক রোগির মধ্যে প্যানিক সৃষ্টি হয়েছিল। এ খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ও রোগিদের শান্ত করে।

তিনি আরও বলেন, অ্যাম্বুলেন্সের ভেতরে দুটি সিলিন্ডার থেকে গ্যাস বের হচ্ছিল। আগুনের ব্যাপকতা অনেক বেশি ছিল। ধারণা করা হচ্ছে সেই গ্যাস থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তদন্তের পরে বিস্তারিত বলা সম্ভব হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort