রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা ব্রাজিল-আর্জেন্টিনা না পর্তুগাল: দীঘি কোন দলের সমর্থক? কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত অনুমোদন, কী আছে এতে?

জেলা প্রশাসকের হস্তক্ষেপ দাবী : সিদ্ধিরগঞ্জে ভূমিদস্যুর হাত থেকে সরকারি “ক” খতিয়ানের জমি রক্ষার

  • আপডেট সময় রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ১০.০৯ এএম
  • ৬৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি- নারায়ণগঞ্জ জেলা সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল মৌজাস্থ ভূইয়াপাড়া এলাকার সি,এস খতিয়ান নং-১০ ও এস,এ খতিয়ান নং- ৯ যাহার সি,এস ও এস,এ দাগ নং ১১৭১ এবং আর, এস খতিয়ান নং- ৫১৮ ও ১৩৩৮ এবং যাহার দাগ নং ৩৩৫৬ ও ৩৩৬৮। জমির মোট পরিমান ১২৬ শতাংশ। উক্ত দাগের ৩২ শতাংশ রেলওয়ে নিয়ে যায় এবং বাকি সম্পত্তি হতে সরকার রিফিউজি হিসেবে কয়েকটি পরিবারকে ১৫ শতাংশ দান করেন। সেই সাথে ৫টি পরিবারকে ৪৫ শতাংশ জমি লীজদান করেন কৃষি আবাদের জন্য।
কিন্তু আর, এস খতিয়ান নং-৫১৮ ও ১৩৩৮ যাহার দাগ নং – ৩৩৫৬ ও ৩৩৬৮। দুটি খতিয়ান এবং দাগে সরকারি তফসিল ভূক্ত “ক” খতিয়ানের আওতাভুক্ত হলেও উক্ত জমি হতে ১৫ ও ১৯ শতাংশ জমি দুজন ব্যক্তির নামে নামজারি হয়। তাই অনেকের মনে সন্দেহের প্রশ্ন জন্মনেয় ” ক ” তফসিল ভুক্ত জমি কি ভাবে নামজারী হলো? এ বিষয়টি নিয়ে গুঞ্জন চলছে এলাকাজুড়ে।

এলাকাবাসীর দাবী এই বিষয়টি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক যেনো তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন এবং সরকারি মালিকানাধীন সম্পত্তি যাহারা অবৈধভাবে অনুমতিহীন ড্রেজারের মাধ্যমে ভরাটের প্রস্তুতি নিচ্ছেন সেই সকল ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা করে নিজস্ব তত্তাবধানে রক্ষণাবেক্ষণের।

চৌধুরী বাড়ী ভূইয়া পাড়া এলাকার মৃত জয়নাল আবেদীন এর স্ত্রী রিজিয়া বেগম এর পরিবারের নিকট থেকে জানা যায় যে, রিজয়া বেগম, মোহাম্মদ হোসেন,নিজামউদ্দিন, সাদেক ও ফাতেমা বেগম এই ৫ ব্যক্তি উক্ত দাগ হইতে দীর্ঘ বছর আগে ৪৫ শতাংশ লীজ প্রাপ্ত হন। কিন্তু সম্প্রতি মিছির আলীর পুত্র জাকির কন্টেকটার( ৫৫)
সম্প্রতি এই সরকারি জমির ১৫ শতাংশ জমি সরকারি ভূমি অফিসের লোকজন, পার্শ্ববর্তী সীমানার বসতি ও যারা লীজপ্রাপ্ত রযেছেন তাদের না জানিয়ে বা তাদের অনুপস্থিতিতে জাকির কন্টেকটার তার ভূমিদস্যু একটি সংঘবদ্ধ বাহিনী নিয়ে সরকারি “ক” তফসিল ও রেলওয়ের জমির সিমানা নির্ধারণ না করে জমিতে নিজেদের মতো মাপজপ করে তার নমে ১৫ শতাংশ জমির একটি সাইনবোর্ড স্হাপন করেন এবং বাঁশ দিয়ে আড়গাড়া দিয়ে বালু ভরাটের প্রস্তুতি নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া যায় । তারা আরো বলেন, এখানে সরকারি স্বার্থ থাকায় আমরা গণমাধ্যমের মাধ্যমে সরকারি ভূমি অফিসের উর্ধতন কর্মকর্তা ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের নিকট দাবি জানাই ভূমি দস্যুদের হাত থেকে এই সরকারি সম্পত্তি রক্ষা করার। সেই সাথে দাবি রাখি এই ভূমিদস্যু চক্র যেনো আমাদের লীজ কৃত সম্পত্তি অথাৎ সরকারি জমি হতে আমাদেরকে বেদখল করতে না পারে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort