শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রমজানে গ্যাস সরবরাহ নিশ্চিতে সিএনজি স্টেশন বন্ধের সময় বড়ালো আড়াইহাজার বাজারে মোবাইল কোর্ট, ৪ ব্যবসায়ীকে জরিমানা যানজট নিরসনে পুলিশের পাশাপাশি কাজ করবে ১৫০ স্বেচ্ছাসেবী সোনারগাঁয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি মান্নান প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ ত্বকী হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলে আবারও সময় নিল র‍্যাব আওয়ামী লীগের পোড়ানো কার্যালয়ে ব্যানার সাঁটিয়ে স্লোগান বিএনপি সভাপতির পরিচয়ে কারখানা লুট ও কর্মীদের কুপিয়ে জখমের অভিযোগ সাংবাদিক দিপুর মায়ের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র হিসাবে জেলাবাসী: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব টিপুকে দেখতে চাই

জাতীয় স্মৃতিসৌধে ১৩ মোবাইল চোর আটক

  • আপডেট সময় রবিবার, ২৭ মার্চ, ২০২২, ২.২৮ এএম
  • ২৭৭ বার পড়া হয়েছে

সাভারের স্মৃতিসৌধে মোবাইল চোর চক্রের ১৩ সদস্যকে আটক করেছে পুলিশ। তারা মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষের মোবাইল ও মূল্যবান জিনিস চুরি করছিল।

শনিবার (২৬ মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন গোপালগঞ্জের সজিব শেখ (৩৪) ও পারভেজ শেখ, ফরিদপুরের শামীম মোল্লা (৩৬), বরিশালের আব্দুর রাজ্জাক (৪০), নারায়ণগঞ্জের চান শরিফ (৪৬), মাদারীপুরের মনির হোসেন মোল্লা (৩৪), কুড়িগ্রামের হায়দার আলী (৩৭), আশুলিয়ার কলমা এলাকার রিপন (২৯), ধামরাইয়ের বরাঙ্গী গ্রামের সুজন মিয়া (২৫), আশুলিয়ার কুরগাঁও এলাকার রুবেল (২৮), যশোরের শরিফ (৩৫) ও সাভারের রাজাঘাট এলাকার আবু তালেব রায়হান (২৮)। এছাড়া একজনের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, বিভিন্ন দিবসকে কেন্দ্র করে একটি চোর চক্র জাতীয় স্মৃতিসৌধে সক্রিয় ছিল। এই তথ্যের ওপর ভিত্তি করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। এ সময় চক্রের ১৩ সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকে চুরি করা ১৯টি মোবাইল উদ্ধার করা হয়েছে।

জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) হারুন ওর রশিদ জানান, সাদা পোশাকের পুলিশ সদস্যরা কৌশলে অভিযান চালিয়ে তাদের আটক করে। তারা সবাই পেশাদার পকেটমার। মূলত বিভিন্ন অনুষ্ঠানের ভিড়কে টার্গেট করে মোবাইল ও মানিব্যাগ হাতিয়ে নিত চক্রটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort