শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা

জাতীয় পার্টির সাবেক নেতা গোলাম মসিহ্ এখন হাত পাখার প্রার্থী

  • আপডেট সময় সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ১১.২৪ এএম
  • ১৬২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনে জাতীয় নির্বাচনের মাঠে হঠাৎ নতুন উত্তাপ তৈরি হয়েছে। দীর্ঘদিন জাতীয় পার্টির রাজনীতিতে যুক্ত থেকে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা গোলাম মসিহ্ এবার ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গত শুক্রবার ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় আমীর মুফতি রেজাউল করিম তাঁর প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলে জেলাজুড়ে রাজনৈতিক আলোচনায় নতুন মাত্রা যোগ হয়।

এর আগে সোনারগাঁ উপজেলা সেক্রেটারি ফারুক আহমেদ মুনসি এ আসনে প্রচারণায় সক্রিয় ছিলেন। তবে শেষ মুহূর্তে দলীয় সিদ্ধান্তে তাঁকে সরিয়ে এনে মনোনয়ন দেওয়া হয় বহুমাত্রিক রাজনৈতিক অভিজ্ঞতার অধিকারী গোলাম মসিহকে।

ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মাওলানা দ্বীন ইসলাম বলেন, “গোলাম মসিহ সাহেব ২০১৩ সাল থেকেই আমাদের দলের সঙ্গে আছেন। সংগঠনের শীর্ষ পর্যায়ের পরামর্শ ও আলোচনার ভিত্তিতেই তাঁকে মনোনয়ন দেওয়া হয়েছে। দেশে আরও কিছু আসনে চমক থাকবে।”

গোলাম মসিহ ২০২২ সালের এপ্রিলে তিনি জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ পান। এর আগে ২০১৪ সালেও একই দায়িত্বে ছিলেন। তিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য ও সোনারগাঁয়ের সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুল আউয়ালের তৃতীয় পুত্র।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে স্নাতক সম্পন্নের পর তিনি ব্রিটিশ পেট্রোলিয়াম, টোটাল গ্যাস, এশিয়া স্যাটেলাইট, হংকং টেলিকম ও জেনারেল অ্যাটমিকসসহ একাধিক বহুজাতিক প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেন।

২০১৫ সালের জুলাই থেকে ২০২০ সালের জুলাই পর্যন্ত তিনি সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত ও ওআইসি’র স্থায়ী প্রতিনিধি ছিলেন।

২০০৬–২০১৩ সাল পর্যন্ত ছিলেন জাতীয় পার্টির আন্তর্জাতিক ও কূটনৈতিক বিষয়ক প্রেসিডিয়াম সদস্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort