সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শাকিবের ‘ব্যাড টাচ’ বিতর্কে মুখ খুললেন জ্যোতির্ময়ী মিরাজ-লিটনের অধিনায়কত্বের মেয়াদ বাড়ালো বিসিবি ‘র‌্যাব থাকবে কি না সিদ্ধান্ত সরকারের’ বাদ গেলো মঙ্গল-আনন্দ দুটোই, এবার নববর্ষে হবে ‘বৈশাখী শোভাযাত্রা’ মদনগঞ্জ বটতলার রাসেল আলমের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড সরকারি বরাদ্দকৃত চাল বিতরণ করলেন আঁধারে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থা নারায়নগঞ্জে বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর আত্মপ্রকাশ ফতুল্লায় থানার পাশেই ‘মিনি থানা’ দালাল শহিদের ভয়াবহ প্রতারণা প্রতারণার ভয়ানক কৌশল ফ্যাসিস্টের দোসর ভেজাল ব্যাবসায়ী মান্নান স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে বহাল তবিয়্যাতেই আছে নিষিদ্ধ আওয়ামী ফ্যাসিবাদী সিন্ডিকেট

চাঁদাবাজ, দখলবাজ, দুর্নীতিবাজ ও সন্ত্রাসী ছাড় পাবে না : মনির হোসেন কাসেমী

  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ৮.৩৯ এএম
  • ৮৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ-৪ আসনে জোটের মনোনয়ন প্রত্যাশী ও হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ জেলা সভাপতি মুফতি মনির হোসেন কাসেমী বলেছেন, “চাঁদাবাজ, দখলবাজ, দুর্নীতিবাজ ও সন্ত্রাসী যেই দলেরই হোক, তারা কোন ধরনের ছাড় পাবে না।”

তিনি দাবি করেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে আন্দোলনের পরিকল্পনা করার কারণেই তাকে কারাগারে যেতে হয়েছিল।

সোমবার (২৪ নভেম্বর) নারায়ণগঞ্জ শহরের সিনামন চাইনিজ রেস্টুরেন্টে মুফতি মনির হোসেন কাসেমীর কারা মুক্তির দুই বছর উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন। তিনি বলেন, “ফ্যাসিবাদের বিরুদ্ধে যত আন্দোলন হয়েছে, তার অগ্রভাগে আমি ছিলাম।”

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, “ফ্যাসিবাদী আওয়ামী লীগ তাদের জুলুম-অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার আলেমদের টার্গেট করেছিল। মুফতি মনির হোসেন কাসেমী তাদের মধ্যে একজন। যেখানে চোর-ডাকাত-দুর্নীতিবাজ-ধর্ষকরা জেলে স্বাভাবিক জীবন কাটাত, সেখানে আলেমদের অন্ধকার প্রকোষ্ঠে নির্যাতন করা হতো।”

জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মাইনুদ্দিন আহমেদ বলেন, “জনগণ যদি ইসলামকে বিজয়ী করতে চায়, তবেই বাংলাদেশ ইসলামের বিজয় লাভ করবে।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort