শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা

কোটি টাকার নকল নন-জুডিশিয়াল ও রেভিনিউ স্ট্যাম্প জব্দ, আটক ২

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ১০.৩৫ পিএম
  • ৮৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নকল নন-জুডিশিয়াল ও রেভিনিউ স্ট্যাম্প তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে কোটি টাকার বেশি মূল্যের স্ট্যাম্প জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় কারখানাটিতে কর্মরত দুই যুবককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশের এ অভিযান শুরু হয়, যা চলমান রয়েছে।

আটকরা হলেন ফরিদপুর জেলার আলম খানের ছেলে মিন্টু খান (৩৮) এবং একই জেলার কামাল মিয়ার ছেলে মোহাম্মদ মুন্না ইসলাম (২১)।

পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ওয়ার্ডের মৌচাক বাসস্ট্যান্ডের পেছনে ভান্ডারী হোটেল সংলগ্ন এলাকায় সবুজ ওরফে মোতাহার নামের এক ব্যক্তি একটি ভবন ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে নকল নন-জুডিশিয়াল স্ট্যাম্প ও রেভিনিউ স্ট্যাম্প তৈরি করে আসছিলেন। এসব নকল স্ট্যাম্প দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হতো।

গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কারখানাটিতে অভিযান চালিয়ে নকল স্ট্যাম্প তৈরির দুটি মেশিন এবং ১০, ৫০, ১০০ ও ৫০০ টাকা মূল্যমানের কয়েক কোটি টাকার স্ট্যাম্প জব্দ করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কারখানাটি যে ভবনে পরিচালিত হচ্ছিল তার মালিক ছিলেন মৃত এমাদ হাজী।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহম্মদ আবদুল বারিক জানান, গোপন সংবাদের মাধ্যমে কারখানার তথ্য পেয়ে অভিযান পরিচালনা করা হয়।

তিনি বলেন, “এখানে সরকারের রাজস্বখাতের রেভিনিউ ও স্ট্যাম্প নকল করে দুটি মেশিনের মাধ্যমে তৈরি করা হচ্ছিল। আমরা বিপুল পরিমাণ নকল স্ট্যাম্প ও সরঞ্জাম জব্দ করেছি। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। জব্দকৃত স্ট্যাম্পের গণনা শেষে বিস্তারিত জানানো হবে।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort