সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

এএসআই নিয়োগে দালাল বা প্রতারক চক্রের প্রলোভনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান এসপির

  • আপডেট সময় শনিবার, ২৭ জুন, ২০২৬, ২.৩৯ পিএম
  • ১৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ পুলিশে প্রথমবারের মতো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলায় মাঠপর্যায়ের কার্যক্রম সম্পন্ন হয়েছে। এ সময় চাকরিপ্রত্যাশী ও তাদের পরিবারের সদস্যদের দালাল বা প্রতারক চক্রের প্রলোভনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

শুক্রবার (২৬ জুন) নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগের মাঠপর্যায়ের কার্যক্রম শেষে তিনি এ আহ্বান জানান।

পুলিশ সুপার বলেন, “এএসআই পদে নিয়োগ হবে অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত। শারীরিক পরীক্ষায় যোগ্য বিবেচিত হয়ে পরবর্তী লিখিত, মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষাসহ সব ধাপে যারা ভালো করবে, শুধুমাত্র তারাই নিয়োগ পাবে। এখানে কোনো ধরনের তদবির বা দালালের সুযোগ নেই।”

তিনি আরও বলেন, চাকরিপ্রত্যাশী ও তাদের অভিভাবকরা যেন কোনো প্রতারক বা দালাল চক্রের খপ্পরে না পড়েন। কেউ নিয়োগের নামে অর্থ দাবি করলে বা প্রলোভন দেখালে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি।

জেলা পুলিশ জানায়, “সেবার ব্রতে চাকরি” স্লোগানকে সামনে রেখে গত ২৪ জুন থেকে ২৬ জুন পর্যন্ত নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স মাঠে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। তিন দিনব্যাপী এ কার্যক্রম শেষে প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ ১৪৭ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তী সময়ে মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় অংশ নেবেন। এরপর স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন শেষে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort