সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শাকিবের ‘ব্যাড টাচ’ বিতর্কে মুখ খুললেন জ্যোতির্ময়ী মিরাজ-লিটনের অধিনায়কত্বের মেয়াদ বাড়ালো বিসিবি ‘র‌্যাব থাকবে কি না সিদ্ধান্ত সরকারের’ বাদ গেলো মঙ্গল-আনন্দ দুটোই, এবার নববর্ষে হবে ‘বৈশাখী শোভাযাত্রা’ মদনগঞ্জ বটতলার রাসেল আলমের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড সরকারি বরাদ্দকৃত চাল বিতরণ করলেন আঁধারে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থা নারায়নগঞ্জে বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর আত্মপ্রকাশ ফতুল্লায় থানার পাশেই ‘মিনি থানা’ দালাল শহিদের ভয়াবহ প্রতারণা প্রতারণার ভয়ানক কৌশল ফ্যাসিস্টের দোসর ভেজাল ব্যাবসায়ী মান্নান স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে বহাল তবিয়্যাতেই আছে নিষিদ্ধ আওয়ামী ফ্যাসিবাদী সিন্ডিকেট

ইতিহাস গড়া হলো না দক্ষিণ আফ্রিকার

  • আপডেট সময় সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩, ৩.৫১ এএম
  • ২২১ বার পড়া হয়েছে

দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট দলের সামনে সুযোগ ছিল প্রথম বিশ্বকাপ শিরোপা জয়ের। কিন্তু দুর্ভাগ্য তাদের, ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯ রানে হেরে শিরোপা হাতছাড়া করে।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিকাকে হারিয়ে শিরোপা জিতে নেয় অস্ট্রেলিয়া। নিজেদের ঘরের মাঠে ইতিহাস গড়া হলো না প্রোটিয়াদের।

কেপটাউনের নিউল্যান্ডসে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ১৫৭ রানের লক্ষ্য তাড়ায় দক্ষিণ আফ্রিকা হেরে যায় ১৯ রানে।

এদিন টস জিতে আগে ব্যাটিংয়ে নেয়ে অ্যালিসা হিলি ও বেথ মুনি ৩১ বলে ৩৬ রানের উদ্বোধনী জুটি গড়েন। দ্বিতীয় উইকেটে ৪১ বলে ৪৬ রানের রানের জুটি গড়েন মুনি ও গার্ডনার।

এরপর সতীর্থরা আসা-যাওয়ার মিছিলে থাকলেও একপ্রান্তে আগলে খেলতে থাকেন মুনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৮তম ফিফটি ও টুর্নামেন্টের তৃতীয় ফিফটি তুলে নেন মুনি।

৪৪ বলে ফিফটি করার পর বিধ্বংসী হয়ে ওঠেন মুনি। ৫৩ বলে ৭৪ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন অস্ট্রেলিয়ার এই ওপেনার। শেষপর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৬ রান করে অস্ট্রেলিয়া।

টার্গেট তাড়া করতে নেমে ৩ উইকেটে ১০৯ রান করে জয়ের স্বপ্ন দেখেছিল দক্ষিণ আফ্রিকা। এরপর মাত্র ১৩ রানে ৩ উইকেট পড়ে গেলে ম্যাচটি হাত থেকে ফসকে যায় প্রোটিয়াদের। ১৯ রানের জয় পায় অস্ট্রেলিয়া। ৪৮ বলে ৫টি চার আর ৩টি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৬১ রান করেন লরা ওলভার্ড।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort