বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় চার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ভাগ্নে আটক নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা হচ্ছে: ডিসি রায়হান কবির ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু অর্থ আত্মসাতের দায়ে অপসারিত চিকিৎসক মোস্তফা’কে পুনরায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে যোগদানের চেষ্টা; জনমনে ক্ষোভ দেশপ্রেমের অকুতোভয় কণ্ঠস্বর মোঃ মামুন হোসেন সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেল শীতলক্ষ্যা থেমে নেই শাহিনের পতিতা ও মাদক ব্যবসা, দেখার যেন কেউ নেই নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন নন্দলালপুর, কুতুবপুর ইন্ডাস্ট্রিজ এলাকায় অভিনব কায়দায় সরকারি গ্যাসের বিলের টাকা আত্মসাৎ। তিন মাসের ভিসার ফাঁদে সৌদি প্রবাস—দালাল চক্রের প্রতারণায় সর্বস্বান্ত হাজারো বাংলাদেশি। দালাল চক্র বছরের হাতিয়ে নিচ্ছে প্রায় ৫ হাজার ৪০০ কোটি টাকা। ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প

ইতিহাস গড়লো ‘ক্রিকেট ক্রেইন্স’ উগান্ডা

  • আপডেট সময় শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩, ৫.০৯ এএম
  • ২০১ বার পড়া হয়েছে

টেস্ট খেলুড়ে দেশ জিম্বাবুয়েকে যখন তারা হারিয়ে দিলো, তখনই বোঝা গিয়েছিল ভালো কিছু অপেক্ষা করছে তাদের জন্য। বলছি ‘ক্রিকেট ক্রেইন্স’ খ্যাত আফ্রিকার দেশ উগান্ডার কথা।

আজ বৃহস্পতিবার বিশ্বকাপ বাছাইপর্বের আফ্রিকা অঞ্চলের ষষ্ঠ ম্যাচে রুয়ান্ডাকে ৯ উইকেটে হারিয়ে জিম্বাবুয়েকে পেছনে ফেলে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নেয় উগান্ডা। শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপ নয়, এবারই প্রথম আইসিসির কোনো ইভেন্টের মূলপর্বে জায়গা করে নিলো তারা।

ছয় ম্যাচের পাঁচটিতে জিতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থেকে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নেয় তারা। শীর্ষে থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে নামিবিয়াও।

এবারের বাছাইপর্বের প্রথম ম্যাচে উগান্ডা ৮ উইকেটে হারায় তানজানিয়াকে। এরপর নামিবিয়ার সঙ্গে লড়াই করে হার মানে ৬ উইকেটে। তৃতীয় ম্যাচে টেস্ট খেলুড়ে দেশ জিম্বাবুয়েকে তারা ৫ উইকেটে হারিয়ে আশা জাগায় প্রথমবার বিশ্বকাপে খেলার। এরপর নাইজেরিয়াকে অনায়াসেই হারায়। কেনিয়ার বিপক্ষে ৩৩ রানের জয়ে বিশ্বকাপে এক পা দিয়ে রাখে। আর আজ রুয়ান্ডাকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে আফ্রিকার পঞ্চম দেশ হিসেবে জায়গা করে নেয় বিশ্বকাপে।

এদিন তারা প্রথমে রুয়ান্ডাকে মাত্র ৬৫ রানে অলআউট করে। এরপর ৯ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে। ৯ উইকেটের বড় জয়ে পাল তোলে বিশ্বকাপের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort