মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাগলনাথ জিউর মন্দিরে পুজারীর নামে ভন্ডামী, অসহায় মুসলিম নারীদের টার্গেট করে চলছে অবৈধ বানিজ্য ও মাদক সেবনে যুব সমাজ ধ্বংসের মুখে একুশের বই মেলায় প্রকাশিত হলো মামুন হোসেন এর “জীবনের বর্ণিল ক্যানভাস” হামের প্রাদুর্ভাব ঠেকাতে ৬০৪ কোটি টাকা বরাদ্দ: রূপগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে সড়কে ময়লার ভাগাড়, নাকাল জনজীবন সোনারগাঁয়ে গাঁজাসহ যুবক আটক নারী উদ্যোক্তা ফারিয়া’র সিপি ফাইভ স্টার শো রুম এর শুভ উদ্বোধন কোহলির দুর্দান্ত ব্যাটিংয়ে বেঙ্গালুরুর দাপুটে জয় বোনের পরে এবার নিজের বিয়ের বিষয়ে মুখ খুললেন কৃতি শ্যানন ভূমধ্যসাগরে নৌকাডুবির নেপথ্যের চক্র খুঁজে বের করার নির্দেশ পটুয়াখালীতে ৫ লঞ্চ থেকে শতাধিক তোশক জব্দ

আর্জেন্টাইন ‘মাকড়সাকে’ নিয়ে উচ্ছ্বসিত গার্দিওলা

  • আপডেট সময় শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২, ৩.৫৮ এএম
  • ৪৫৭ বার পড়া হয়েছে

আর্জেন্টাইন তরুণদের মধ্যে সম্ভাবনাময় একজন। রিভার প্লেটে সুযোগ পাওয়ার পর থেকেই নিজেকে চেনাচ্ছিলেন। তাতে ইউরোপের ক্লাবগুলোর নজর পড়েছিল তার দিকে। শেষ পর্যন্ত ‘লা আরানইয়া’ বা ‘মাকড়সা’ নামে খ্যাত জুলিয়ান আলভারেজকে দলে নেওয়ার দৌড়ে জয়ী হয়েছে ম্যানচেস্টার সিটি।

ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন দলটি। তাদের একটা স্ট্রাইকার দরকার অনেকদিন ধরে। যদিও আলভারেজকে নিজেদের করে নিলেও এখনই খেলাচ্ছে না সিটি। ইউরোপিয়ান এই মৌসুমে শেষ পর্যন্ত রিভার প্লেটেই থাকবেন তিনি।

ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা আলভারেজকে দলে ভেড়ানোর পর প্রথমবারের মতো তাকে নিয়ে কথা বলেছেন। বিশ্বের অন্যতম এই সফল কোচ আর্জেন্টাইন তরুণকে নিয়ে জানিয়েছেন নিজের উচ্ছ্বাসের কথা। বলেছেন, এই মৌসুমটা তার জন্য রিভার প্লেটে থাকাই ভালো হয়েছে।

গার্দিওলা বলেছেন, ‘ম্যানচেস্টার সিটিকে অভিনন্দন জুলিয়ানের মতো খেলোয়াড়কে সাইন করানোয়। সে আমাদের সঙ্গে থাকতে পারতো কিন্তু এখন আমার ওই পজিশনে খেলোয়াড় আছে আর আমার মনে হয় এখনই কাউকে দরকার নেই। সবচেয়ে ভালো জিনিস হচ্ছে সে রিভারে থাকছে। যেখানে নিজেকে অন্য উচ্চতায় নিয়েছে, মার্সেলো গ্যালার্দো ও তার সতীর্থদের সঙ্গে।’

যদিও প্রাক মৌসুমে প্রস্তুতিতেই আলভারজকে দেখার ইচ্ছের কথা জানিয়েছে সিটি কোচ, ‘আগামী প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে সে আমাদের সঙ্গে থাকবে। আমি তাকে দেখবো কেমন খেলে। আমরা খুব খুশি তার মতো প্রতিভাবান খেলোয়াড়কে আগামী কয়েক বছরের জন্য পাওয়ায়।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort