বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় চার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ভাগ্নে আটক নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা হচ্ছে: ডিসি রায়হান কবির ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু অর্থ আত্মসাতের দায়ে অপসারিত চিকিৎসক মোস্তফা’কে পুনরায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে যোগদানের চেষ্টা; জনমনে ক্ষোভ দেশপ্রেমের অকুতোভয় কণ্ঠস্বর মোঃ মামুন হোসেন সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেল শীতলক্ষ্যা থেমে নেই শাহিনের পতিতা ও মাদক ব্যবসা, দেখার যেন কেউ নেই নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন নন্দলালপুর, কুতুবপুর ইন্ডাস্ট্রিজ এলাকায় অভিনব কায়দায় সরকারি গ্যাসের বিলের টাকা আত্মসাৎ। তিন মাসের ভিসার ফাঁদে সৌদি প্রবাস—দালাল চক্রের প্রতারণায় সর্বস্বান্ত হাজারো বাংলাদেশি। দালাল চক্র বছরের হাতিয়ে নিচ্ছে প্রায় ৫ হাজার ৪০০ কোটি টাকা। ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে নেই কোহলি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪, ৯.২০ এএম
  • ১৬৯ বার পড়া হয়েছে

আফগানিস্তানের বিপক্ষে আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে ভারতের তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। কিন্তু মোহালিতে প্রথম টি-টোয়েন্টিতে বিরাট কোহলিকে পাচ্ছে না ভারত। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি এই ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে রাহুল দ্রাবিড় বিষয়টি নিশ্চিত করেছেন।

কোহলি সবশেষ ২০২২ সালের নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছিলেন। এরপর গেল ১৪ মাস আর আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেননি। আফগানিস্তানের বিপক্ষের সিরিজ দিয়ে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে তার ফেরার কথা ছিল। প্রথমটায় না খেলায় তার ফেরাটা বিলম্বিত হলো।

কোহলি না থাকায় এখন তিনে কে ব্যাট করবেন সেটা নিয়ে ভাবতে হবে ভারতকে। কারণ, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটাই ভারতের শেষ সিরিজ। দ্রাবিড় জানিয়েছেন, রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল উদ্বোধন করবেন। কোহলির অবর্তমানে তিনে ব্যাট করতে নামবেন সঞ্জু স্যামসন। তবে দ্বিতীয় টি-টোয়েন্টিতে কোহলি ফিরলে যথারীতি তিনি তিনে ব্যাটিং করবেন।

আগামীকাল বৃহস্পতিবার মোহালিতে শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথমটি। এরপর ১৪ ও ১৭ জানুয়ারি ইন্দোর ও বেঙ্গালুরুতে হবে বাকি দুটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort