বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় চার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ভাগ্নে আটক নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা হচ্ছে: ডিসি রায়হান কবির ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু অর্থ আত্মসাতের দায়ে অপসারিত চিকিৎসক মোস্তফা’কে পুনরায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে যোগদানের চেষ্টা; জনমনে ক্ষোভ দেশপ্রেমের অকুতোভয় কণ্ঠস্বর মোঃ মামুন হোসেন সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেল শীতলক্ষ্যা থেমে নেই শাহিনের পতিতা ও মাদক ব্যবসা, দেখার যেন কেউ নেই নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন নন্দলালপুর, কুতুবপুর ইন্ডাস্ট্রিজ এলাকায় অভিনব কায়দায় সরকারি গ্যাসের বিলের টাকা আত্মসাৎ। তিন মাসের ভিসার ফাঁদে সৌদি প্রবাস—দালাল চক্রের প্রতারণায় সর্বস্বান্ত হাজারো বাংলাদেশি। দালাল চক্র বছরের হাতিয়ে নিচ্ছে প্রায় ৫ হাজার ৪০০ কোটি টাকা। ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প

অধিনায়কত্বে ইতি, ২২ গজে বিরতি তামিমের

  • আপডেট সময় শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩, ৪.২৭ এএম
  • ১৯৭ বার পড়া হয়েছে

দেড় মাসের ছুটি কাটিয়ে এশিয়া কাপ দিয়ে বাংলাদেশ দলে ফেরার কথা ছিল ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের। তবে এশিয়া কাপে ফিরছেন না তিনি, একইসঙ্গে ওয়ানডের অধিনায়কত্বও ছাড়ার ঘোষণা দিয়েছেন। তামিমের অনুপস্থিতিতে মেগা আসরটিতে টাইগারদের নেতৃত্বে কে থাকবেন সেটি পরে জানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তামিমের ফেরা নিয়ে কয়েকদিন ধরে জোর গুঞ্জনের পর বিসিবি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন তামিম। এরপরই এলো এমন সিদ্ধান্ত।

আজ (বৃহস্পতিবার) রাত সাড়ে ৯টায় তামিম ইকবাল নিজেই এই ঘোষণা দিয়েছেন। এর আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের গুলশানের বাসায় দুপক্ষের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে তামিম ও পাপন ছাড়াও উপস্থিত ছিলেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।

নেতৃত্ব ছাড়ার প্রসঙ্গে তামিম বলছেন, ‘দলের স্বার্থে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছি। এখন ভালো খেলায় মনোযোগ দেবো। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। পুরো ব্যাপারটা জানিয়েছি উনাকে। উনি আমার ব্যাপারটা বুঝেছেন। এরপরই এই সিদ্ধান্ত নিয়েছি।’

তামিমের অনুপস্থিতিতে ওয়ানডেতে বাংলাদেশের অধিনায়ক কে হবেন এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি পাপন বলেছেন, ‘সবার সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হবে। তামিম শুধু এশিয়া কাপে না খেললে সহ–অধিনায়ক লিটন দাসই অধিনায়ক হতেন। এখন যেহেতু তামিম অধিনায়কত্বই ছেড়ে দিয়েছেন, ব্যাপারটা আর সরল নেই। নতুন অধিনায়ক শুধু এশিয়া কাপ নয়, বিশ্বকাপেও নেতৃত্ব দেবেন বাংলাদেশকে।’

অন্যদিকে, এশিয়া কাপে না খেললেও ওয়ানডে বিশ্বকাপে তামিমকে দেখা যাবে বলে জানিয়েছেন জালাল ইউনুস। টিম ম্যানেজমেন্ট আশা করছে, তামিম বিশ্বকাপের আগেই পুরোপুরি ফিট হয়ে উঠবেন।

দীর্ঘদিন ধরে কোমরের চোটে ভুগছিলেন বাংলাদেশের এই দেশসেরা ওপেনার। যা নিয়ে সম্প্রতি তিনি যুক্তরাজ্যে একজন মেরুদন্ড বিশেষজ্ঞেরও শরণাপন্ন হয়েছিলেন। প্রথমে তার অস্ত্রোপচারের কথা থাকলেও, ৩-৪ মাসের জন্য মাঠের বাইরে ছিটকে যাওয়ার আশঙ্কায় ইনজেকশন নিয়ে খেলার সিদ্ধান্ত নেন তামিম। তবে এখনও পুরোপুরি ফিট না হওয়ায় তিনি এশিয়া কাপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort