বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

২০২৬ ফিফা বিশ্ব কাপের ফর্মেট ঘোষণা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩, ৪.১৬ এএম
  • ২৪২ বার পড়া হয়েছে

২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলের ফর্মেটে আমুল পরিবর্তন আনা হয়েছে। মঙ্গলবার ফিফা কাউন্সিলে এই ফর্মেট সম্পর্কে ঘোষণা দেয়া হয়। আগামী বিশ্বকাপ থেকে ৩২টির পরিবর্তে ৪৮টি দল অংশ নিবে।
নতুন ফর্মেট :
বর্ধিত কলেবরের এই টুর্নামেন্টে তিনটি করে দল ১৬টি গ্রুপে বিভক্ত হয়ে খেলার কথা ছিল। কিন্তু সেই চিন্তা থেকে সড়ে এসে চারটি করে দল ১২টি গ্রুপে বিভক্ত হয়ে গ্রুপ পর্বে খেলবে। কাতার টুর্ণামেন্টে যেখানে হয়েছিল ৬৪টি ম্যাচ, এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে ১০৪ ম্যাচে।
বিশ^কাপ জিততে হলে একটি দেশকে আটটি ম্যাচ খেলতে হবে। ১৯৭৪ সাল থেকে পুরনো ফর্মেটে ফাইনাল পর্যন্ত একটি দলকে সাতটি ম্যাচ খেলতে হতো। প্রতি গ্রুপের শীর্ষ দুই দল ও শীর্ষ আট তৃতীয় স্থান দখলকারী দল নতুন প্রবর্তিত রাউন্ড অব ৩২’এ খেলার যোগ্যতা অর্জন করবে। এর মাধ্যমেই নক আউট পর্ব শুরু হবে। ১৯৯৮ সালের পর থেকে তৃতীয় স্থান অর্জনকারী দলগুলো বাদ হয়ে যেত। তখন ২৪ দল থেকে বাড়িয়ে দলের সংখ্যা ৩২ করা হয়েছিল।
ম্যাচের সংখ্যা :
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানডায় অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ^কাপে ম্যাচ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৪টি, যা যুক্তরাষ্ট্রে ১৯৯৪ বিশ^কাপে অনুষ্ঠিত ৫২ ম্যাচের দ্বিগুন। ১৯৯৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত বিশ^কাপে সর্বমোট ৬৪টি ম্যাচ খেলা হতো। এর অর্থ হচ্ছে টেলিভিশন সম্প্রচারের সংখ্যাও বাড়বে, টিকিট বিক্রি বেশী হবে, যার ফলে ফিফার রাজস্ব আয়ও বাড়বে।
পরিবর্তনের কারন :
২০১৭ সালের জানুয়ারিতে ফিফা কাউন্সিলে সিদ্ধান্ত হয়েছিল যুক্তরাস্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ^কাপের নির্ধারিত ফর্মেটে পরিবর্তন আনা হবে। যেহেতু দলের সংখ্যা বাড়বে, তাই স্বাভাবিক ভাবেই ফর্মেটেও পরিবর্তন আনাটা জরুরী।
বিশ^কাপের ফাইনালের তারিখ নির্ধারন করা হয়েছে ১৯ জুলাই। মধ্যপ্রাচ্যের গরমের কথা বিবেচনা করে জুন-জুলাইয়ের প্রথাগত সময়ের পরিবর্তে কাতার বিশ^কাপ নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু ২০২৬ বিশ^কাপ আবারো তার স্বরূপে ফিরেছে, জুন-জুলাইয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী বিশ^কাপ।
ফিফার এই সভায় ক্লাব বিশ্বকাপ নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। ২০২৫ থেকে প্রতি চার বছর পরপর ৩২টি দল নিয়ে অনুষ্ঠিত হবে ক্লাব বিশ্বকাপ। গত ডিসেম্বরে কাতার বিশ্বকাপ চলার সময়ই ফিফার সভাপতি গিয়ান্নি ইনফান্তিনো এ ব্যাপারে ঘোষণা দিয়েছিলেন। কাল এটিই নিশ্চিত করা হয়েছে। ফিফা জানিয়েছে, ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত কনফেডারেশন চ্যাম্পিয়ন ক্লাবগুলো ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। সে হিসেবে চেলসি ও রিয়াল মাদ্রিদ এরই মধ্যে ক্লাব বিশ্বকাপে খেলার সুযোগ নিশ্চিত করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort