রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
এপস্টিন ফাইলস: ক্ষমতার আড়ালে লুকানো ভয়ংকর নেটওয়ার্ক রূপগঞ্জে মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেছে ১০টি কক্ষ শাহ আলমের পক্ষে কাজ করায় স্বেচ্ছাসেবক দলের ৪ নেতা বহিষ্কার আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো আছে: আবুল কালাম নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী এড. আবুল কালাম’র পক্ষে শহরে যুবদল ফয়েজ এর লিফলেট বিতরণ নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি (এনজেইউ)’র আলোচনা সভায় কম্বল বিতরণ ও দোয়া অনুষ্ঠিত পাকিস্তান–নেদারল্যান্ডস ম্যাচে বিনা টিকিটে মাঠে ঢোকার সুযোগ! আর্থিক সংকটে জাতিসংঘ, বকেয়া চাঁদা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকের ঋণ মওকুফ হবে : তারেক রহমান ইমাম সেজে খৃষ্টান ধর্মের প্রচারের অভিযোগ, গ্রামবাসীর হাতে আটক দুইজন।

স্বামীকে জামিন করাতে এসে ফতুল্লায় দুই দফা ধর্ষণের শিকার গৃহবধূ

  • আপডেট সময় বুধবার, ২৮ জুলাই, ২০২১, ৩.৫৪ এএম
  • ৩৭৯ বার পড়া হয়েছে

মাদকের মামলায় নারায়নগঞ্জ কারগারে বন্দি স্বামীকে জামিনে মুক্ত করতে টেকনাফ থেকে ফতুল্লায় এসে দুই দফায় ধর্ষণের শিকার হয়েছে এক গৃহবধূ (৪০)।

এ ঘটনায় ধর্ষিতা গৃহবধূ বাদী হয়ে মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলা আসামী করা হয়েছে জামালপুর জেলার ইসলামপুর থানার অমপুরের মোঃ লেবু মিয়ার পুত্র ও ফতুল্লা থানার ইসদাইরস্থ আইডিয়াল স্কুল সংলগ্ন আলামিনের বাড়ীর চতূর্থ তলার ভাড়াটিয়া মোঃ ফিরোজ মিয়া (২৮) কে।

মামলার তথ্যমতে,ভুক্তভোগি গৃহবধূর স্বামী মাদক মামলায় নারায়নগঞ্জ জেলা কারাগার আটক রয়েছে। স্বামীকে জামিনে মুক্ত করার কথা বলে ফিরোজ মিয়া গৃহবধূকে১৫ জুলাই নারায়নগঞ্জ আসতে বললে সে একই দিনে টেকনাফ থেকে নারায়নগঞ্জে আসে। পরে ফিরোজ মিয়া ধর্ষিতা গৃহবধূকে তার ইসদাইরস্থ ভাড়া বাসায় থাকার জন্য প্রস্তাব দিলে সে রাজি হয়। এবং তার স্বামীকে কারাগার থেকে মুক্ত করার কথা বলে ফিরোজ মিয়া গৃহবধূর নিকট থেকে ৫৫ হাজার টাকা নেয়। পরে ২০ জুলাই দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফিরোজ মিয়া ঘুমন্তবস্থায় গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করে। ঘুম থেকে বাধা দিলে হত্যা করার হুমকি প্রদান করে ধর্ষণ করে। পরবর্তীতে ২৬ জুলাই সকাল ১০ টার দিকে স্বামীর সাথে দেখা করিয়ে দেবার কথা বলে গৃহবধূকে অজ্ঞাত একটি স্থানে নিয়ে হত্যার হুমকি দিয়ে ফিরোজ মিয়া জোরপূর্বক দ্বিতীয় দফায় ধর্ষণ করে। ধর্ষণ শেষে গৃহবধূকে রিক্সায় করে শহরের চাষাড়া বাসস্ট্যান্ড এলাকায় পাঠিয়ে দেয়।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক রউফ জানান, অভিযুক্ত ধর্ষককে গ্রেপ্তারের চেস্টা চলছে। নির্যাতিত গৃহবধূকে ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort