সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নাসিকের ১৭’শ কোটি টাকার এডিবি প্রকল্প অনুমোদন ১৬ কোটি টাকার স্ট্রিট লাইট প্রকল্পেও অন্ধকারে লিংক রোড ভূমি সেবায় ডিজিটাল রূপান্তর: একযোগে পরিদর্শন অভিযান শুক্কুর মাহমুদ জুয়েল এর “তুমি যদি না আসো” কাব্যগ্রন্থ’র পাঠ উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত সাহিত্য জোট নারায়ণগঞ্জ এর সাহিত্য সভা অনুষ্ঠিত ড্রেনেজ ব্যবস্থার অভাবে পূর্ব মসিনাবন্দ মসজিদ গল্লিতে জলাবদ্ধতা,  ডেঙ্গু ও জনদুর্ভোগ বাড়ছে আলোচনা ব্যর্থ হলে ইরানে সেরা গোলাবারুদ দিয়ে হামলা হবে : ট্রাম্প সোনারগাঁয়ে ২৮ মামলার আসামি ‘কাইল্লা রক্সি’ গ্রেফতার আমি সকল নাগরিকের প্রশাসক হতে চাই: নাসিক প্রশাসক সাখাওয়াত হকার উচ্ছেদে একমত রাজনৈতিক নেতারা, উঠেছে পুনর্বাসনের দাবিও

সোনারগাঁয়ে রাতের আঁধারে নেয়া আল মোস্তফা গ্রুপের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস কর্তৃপক্ষ

  • আপডেট সময় শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২, ৩.৪৫ এএম
  • ৩০৮ বার পড়া হয়েছে

তুহিন: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রাতের আঁধারে অবৈধভাবে আবাসিক এলাকার বরাদ্দকৃত গ্যাস বানিজ্যিক কাজের জন্য চুরি করে সংযোগ নিলে এলাকাবাসীর নিকট তা ধরা পরে যায়। পরে তিতাস গ্যাস কর্তৃপক্ষের নিকট বিষয়টি জানালে দুপুরে গ্যাস সংযোগটি বিচ্ছিন্ন করা হয়। গতকাল শুক্রবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর এলাকায় মেঘনা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আল মোস্তফা গ্রুপের একটি কারখানায় অবৈধ গ্যাস সংযোগ এলাকাবাসীর কাছে ধরা পরে যায়। তবে বিষয়টি নিয়ে আল মোস্তফা গ্রুপের কেউ কোনো কথা বলতে রাজি হননি। পরবর্তীতে এলাকাবাসীর প্রতিবাদে সাড়া দিয়ে বিশেষ অভিযান চালিয়ে আল মোস্তফা গ্রুপের দু’টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। এলাকাবাসীসূত্রে জানা গেছে, আল মোস্তফা আমাদের আষাঢ়িয়ারচরের আবাসিক এলাকার বরাদ্দকৃত গ্যাস নিজেদের বানিজ্যিক কাজের জন্য চুরি করে রাতের আঁধারে সংযোগ দিয়ে আসছিলো। বৃহস্পতিবার রাতেও তাদের কোম্পানীর কয়েকজন সিকিউরিটি গার্ডের মাধ্যমে গ্যাস সংযোগ দিতে গেলে এলাকাবাসী তা ধরে ফেলে তাতে বাঁধা প্রদান করে ও প্রতিবাদ জানায়। এমনকি আল মোস্তফা গ্রুপ রাতের আঁধারে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে ৪বছর যাবত কোটি কোটি টাকা সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে আসছে বলেও জানান তারা। এর আগেও আরো কয়েক জায়গা থেকে গ্যাস চুরি করে আসছে আল মোস্তফা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort