বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
একটি নিখোঁজ সংবাদ : মোসাঃ স্বর্ণা খাতুন এবং তার ছেলে আবু তালহা নিখোঁজ হয়েছেন ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির উৎসবের আয়োজনে নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ বরণ পারিবারিক সাহিত্য আড্ডা ও বইয়ের মোড়ক উন্মোচন গুমের পর হত্যা মামলায় রানা, হত্যাচেষ্টায় রনি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-রাষ্ট্রের সমন্বয় জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের নামে পত্রিকায় বিজ্ঞপ্তি “জাতীয় গণমাধ্যম সপ্তাহ” রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বিএমএসএফ বন্দর উপজেলা শাখার পক্ষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র(NJU) কার্যকরী কমিটি(২০২৬-২০২৮)ঘোষণা : সভাপতি আরজু-সাঃ সম্পাদক বিদ্যুৎ দূর্নীতিবাজ আমলাদের কাছে রাজনীতিবীদরা জিম্মি

সোনারগাঁয়ে আবাসিক এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান

  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২, ১০.০৯ পিএম
  • ২৫৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পাঁচ হাজার অবৈধ আবাসিক গ্যাস–সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

মঙ্গলবার ১৩ সেপ্টেম্বর বেলা ১১টা থেকে ৪টা পর্যন্ত উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের চান্দেরকীর্তি এলাকায় অভিযান চালিয়ে এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইব্রাহিম ও এর উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক শেখ ইমাম উদ্দিন এবং তিতাস গ্যাস সোনারগাঁও আঞ্চলিক বিপণন বিভাগের উপমহাব্যবস্থাপক সুরুজ আলম উপস্থিত ছিলেন। অভিযান শেষে তিতাসের সোনারগাঁ আঞ্চলিক বিপনন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো: সুরুজ আলম জানান,সাত কিলোমিটার এলাকার বাসা বাড়ির পাঁচ হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

জব্দ করা হয় বিপুল পরিমান অবৈধ পাইপ ও রাইজার সহ গ্যাসের সরঞ্জাম । রাজনৈতিক প্রভাবশালিদের ছত্রছায়ায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে উচ্চ চাপসম্পন্ন বানিজ্যিক সংযোগ থেকে অবৈধভাবে বিভিন্ন বাসা বাড়িতে গ্যাস সংযোগ নেয়া হয়েছে। ফলে বৈধ গ্রাহকরা দীর্ঘদিন যাবত গ্যাস সংকটে ভুগছেন। গ্রাহকদের গ্যাস সরবরাহ নিশ্চিত করতে এ অভিযান।

সোনারগাঁ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইব্রাহীম বলেন, বৈধ গ্রাহকরা যাতে সঠিকভাবে গ্যাস পায় সেজন্য তিতাসের কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় আমরা অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করছি। ইতিমধ্যে প্রায় পাঁচ হাজার আবাসিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আমাদের এই অভিযান চলমান থাকবে এবং পর্যায়ক্রমে সকল অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort