শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: গ্রেপ্তার ৩ জুতার ভেতরে লুকিয়ে ইয়াবা পরিবহন, সোনারগাঁয়ে আটক ১ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ কার্যক্রম একটি নিখোঁজ সংবাদ : মোসাঃ স্বর্ণা খাতুন এবং তার ছেলে আবু তালহা নিখোঁজ হয়েছেন ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির উৎসবের আয়োজনে নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ বরণ পারিবারিক সাহিত্য আড্ডা ও বইয়ের মোড়ক উন্মোচন গুমের পর হত্যা মামলায় রানা, হত্যাচেষ্টায় রনি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-রাষ্ট্রের সমন্বয় জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

সোনারগাঁয়ে দিনে-দুপুরে দুর্ধর্ষ চুরি

  • আপডেট সময় সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২, ৩.৪০ এএম
  • ২৩৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি অটোরিকশা গ্যারেজের দেয়াল ভেঙ্গে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

গতকাল রোববার দিনে-দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী গ্যারেজ মালিক জাহিদ শিকদার বাদী হয়ে দু’জনের নাম উল্লেখসহ আরও ২/৩ জনকে অজ্ঞাত আসামি করে থানায় লিখিত একটি অভিযোগ করেন।

অভিযুক্তরা হলো, একই এলাকার মৃত.ধনু মিয়ার ছেলে শাকিল শিকদার @ জোনাব( ৪২)। তার ছেলে মামুন (২২)। এসময় তারা ওই গ্যারেজ থেকে প্রায় ১ লাখ পনের হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে বলে জানা যায়।

অভিযোগসূত্রে জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও কান্দাপাড়া এলাকার মৃত.ধনু মিয়া বেপারির ছেলে জাহিদ শিকদার বাড়ির পাশেই একটা অটোরিকশা গ্যারেজ করেন। উপরোল্লেখিত বিবাদীগন দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধের জের ধরে বিভিন্ন সময় তাকে হুমকি দিয়ে আসছিলো। এরই ধারাবাহিকতায় গতকাল রোববার দুপুর দেড়টার দিকে তার অটোরিকশা গ্যারেজের পিছনের দেয়াল ভেঙ্গে গ্যারেজ থেকে ৪টি পাওয়ার প্লাস সিলন ব্যাটারি, ৩টি অটো চার্জার চুরি করে নিয়ে যায় চোরেরা। যাওয়ার সময় ঘটনাটি স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী দেখতে পায় বলেও অভিযোগে উল্লেখ করেন বাদী।

বাদী জাহিদ শিকদার জানান, দিনে-দুপুরে গ্যারেজের দেয়াল ভেঙ্গে চোরেরা চুরি করে আমার সর্বনাশ করেছে। তাদের দ্রুত গ্রেপ্তার করে মালামাল উদ্ধার করতে স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে জোর দাবী জানাচ্ছি।

এ বিষয়ে জানতে অভিযুক্ত শাকিল শিকদারের সাথে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাফিজুর রহমান বলেন, অভিযোগের পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort