রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
এপস্টিন ফাইলস: ক্ষমতার আড়ালে লুকানো ভয়ংকর নেটওয়ার্ক রূপগঞ্জে মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেছে ১০টি কক্ষ শাহ আলমের পক্ষে কাজ করায় স্বেচ্ছাসেবক দলের ৪ নেতা বহিষ্কার আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো আছে: আবুল কালাম নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী এড. আবুল কালাম’র পক্ষে শহরে যুবদল ফয়েজ এর লিফলেট বিতরণ নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি (এনজেইউ)’র আলোচনা সভায় কম্বল বিতরণ ও দোয়া অনুষ্ঠিত পাকিস্তান–নেদারল্যান্ডস ম্যাচে বিনা টিকিটে মাঠে ঢোকার সুযোগ! আর্থিক সংকটে জাতিসংঘ, বকেয়া চাঁদা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকের ঋণ মওকুফ হবে : তারেক রহমান ইমাম সেজে খৃষ্টান ধর্মের প্রচারের অভিযোগ, গ্রামবাসীর হাতে আটক দুইজন।

সিদ্ধিরগঞ্জে দাফনের ১৫ দিন পর গৃহবধূর লাশ উত্তোলন

  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১, ৬.২৯ এএম
  • ৫৪৩ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জে দাফনের ১৫ দিন পর আদালতের নির্দেশে কলি আক্তার (২৫) নামে এক গৃহবধূর মরদেহ উত্তোলন করা হয়েছে। সোমবার (১৫ নভেম্বর) বিকেলে গোদনাইল বার্মাস্ট্যান্ড এলাকার একটি কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইসলাম নূরের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ূন কবির।

 

পুলিশ সূত্র জানায়, গত ৩০ অক্টোবর বার্মাস্ট্যান্ড এলাকার স্বপন প্রধানের স্ত্রী কলি আক্তারের (২৫) অস্বাভাবিক মৃত্যু হয়। তখন পরিবারের কোনো অভিযোগ না থাকায় ঘটনার পরদিন দুপুরে কলি আক্তারের মরদেহ কবরস্থানে দাফন করা হয়। পরবর্তী সময়ে তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এমন অভিযোগ এনে আদালতে আবেদন করেন কলির পরিবারের লোকজন।

 

অভিযোগ আমলে নিয়ে রোববার (১৪ নভেম্বর) কবর থেকে মরদেহ উত্তোলনের নির্দেশ দেন আদালত। সোমবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইসলাম নূরের উপস্থিতিতে এবং পুলিশের সহায়তায় মরদেহটি উত্তোলন করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

 

নিহত গৃহবধূ কলি আক্তারের মামা পলাশ মিয়া বলেন, কলির মৃত্যুর পর তার মা মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। এজন্য তখন কোনো মামলা বা অভিযোগ করা হয়নি। পরবর্তী সময়ে কলির স্বামী স্বপন প্রধানের মধ্যে অস্বাভাবিক আচরণ দেখা যায়। তিনি কলির মৃত্যু নিয়ে নানা অপপ্রচার চালান। এতে কলির মা ও তার আত্মীয়-স্বজনদের মধ্যে সন্দেহ বাড়ে। পরে তারা আদালতে অভিযোগ করেন কলি হত্যার শিকার হয়েছেন। আদালত বিষয়টি আমলে নিয়ে রোববার নির্দেশ দেন কবল থেকে মরদেহ উত্তোলনের।

 

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান বলেন, মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort