শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর ডিজেলের অভাবে বন্দর ঘাটে ট্রলার বন্ধের আশঙ্কা ইজারাদারের শীতলক্ষ্যাকে বদলাতে না পারলে পরিবর্তন সম্ভব নয়: সাখাওয়াত স্ত্রীকে নিয়ে ঈদে গ্রামে যাবার কথা রানার, বাড়ি ফিরলো লাশ অন্যায়কারী আমার দলের হলেও প্রশ্রয় দেবেন না: এমপি আল আমিন নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

সম্মিলিত নাট্য কর্মী জোটের সভাপতি সোহেল ও সা: সম্পাদক কবির

  • আপডেট সময় রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪, ৯.৩৪ এএম
  • ১২০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ সম্মিলিত নাট্যকর্মী জোটের নির্বাচনে ১৫৮ ভোট পেয়ে সভাপতি হিসেবে জয়ী হয়েছেন মাসুমুল হক সোহেল ও সাধারণ সম্পাদক হিসেবে ১৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কবির প্রধান।

শনিবার (৭ই ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশন এড. জাকির হোসেন এ ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমি ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশন তথ্যমতে জেলা সম্মিলিত নাট্য কর্মী জোটের অন্য বিজয়ীরা হলেন, সিনিয়র সহ-সভাপতি পদে ১৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে মেহফুজুর রহমান, সহ-সভাপতি হিসেবে ১৮২ ভোট পেয়ে জয়ী হয়েছে মো. বাবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক এ এফ এম ফরহাদ পেয়েছেন ২০৭ ভোট, দপ্তর সম্পাদক মোশারফ হোসেন পেয়েছেন ১২৩ ভোট, আইন বিষয়ক সম্পাদক এড. সম্ভু নাথ সাহা সৈকত পেয়েছেন ১৮২ ভোট ও সমাজ কল্যান সম্পাদক রনি ১৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এসময় অনুভুতি প্রকাশ করতে গিয়ে সম্মিলিত নাট্যকর্মী জোটের নব-নির্বাচিত সভাপতি মাসুমুল হক সোহেল বলেন, আজকের এ বিজয় ৩১৮ নাট্যকর্মীর বিজয়। এ বিজয় আমার একার না। আমি সকল সদস্যকে নিয়ে কাজ করতে চাই। সেই সাথে আমরা দায়িত্ব নেওয়ার পর শিল্পীদের কল্যাণে ফান্ড করবো। যাতে করে অসহায় শিল্পীদের পাশে আমরা থাকতে পারি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort