মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেল শীতলক্ষ্যা থেমে নেই শাহিনের পতিতা ও মাদক ব্যবসা, দেখার যেন কেউ নেই নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন নন্দলালপুর, কুতুবপুর ইন্ডাস্ট্রিজ এলাকায় অভিনব কায়দায় সরকারি গ্যাসের বিলের টাকা আত্মসাৎ। তিন মাসের ভিসার ফাঁদে সৌদি প্রবাস—দালাল চক্রের প্রতারণায় সর্বস্বান্ত হাজারো বাংলাদেশি। দালাল চক্র বছরের হাতিয়ে নিচ্ছে প্রায় ৫ হাজার ৪০০ কোটি টাকা। ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর ডিজেলের অভাবে বন্দর ঘাটে ট্রলার বন্ধের আশঙ্কা ইজারাদারের শীতলক্ষ্যাকে বদলাতে না পারলে পরিবর্তন সম্ভব নয়: সাখাওয়াত স্ত্রীকে নিয়ে ঈদে গ্রামে যাবার কথা রানার, বাড়ি ফিরলো লাশ অন্যায়কারী আমার দলের হলেও প্রশ্রয় দেবেন না: এমপি আল আমিন

সমাজকে ভালো রাখতে পুলিশকে সহযোগিতা করা প্রয়োজন : এএসপি জাহিদ

  • আপডেট সময় সোমবার, ২৫ এপ্রিল, ২০২২, ৪.২১ এএম
  • ২৭১ বার পড়া হয়েছে

বন্দর থানা প্রশাসনের উদ্যোগে বন্দরে ওপেন হাউজ ডে সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ এপ্রিল) বিকেল ৩টায় থানা অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

ওপেন হাউডে সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ জাহেদ পারভেজ চৌধূরী বলেন, জেলা ও উপজেলা পর্যায়ে অনেক দপ্তর রয়েছে। সব দপ্তরে সেবা প্রদানের একটি র্নিদিষ্ট সময় থাকে। কিন্ত পুলিশের দপ্তরে সেবা প্রদানের কোন র্নিদিষ্ট সময় নেই।

পুলিশের সেবা প্রদানের জন্য সংশ্লিষ্ট থানা বা ফাঁড়ী ২৪ ঘন্টা খোলা থাকে। দেশের প্রাকৃতিক দূর্যোগ থেকে শুরু করে আপনাদের যে কোন সমস্যা সমাধানসহ আপনাদেরকে সেবা প্রদানের জন্য সর্ব প্রথম পুলিশ দ্রুত এগিয়ে আসে। সমাজকে ভালো রাখতে চাইলে পুলিশকে সহযোগিতা করা প্রয়োজন।

সম্প্রতি বন্দরে ছিনতাইকারিদের বিরুদ্ধে সাহসী ভ’মিকা পালনের জন্য অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জাহিদ পারভেজ চৌধূরী বন্দরে সাহসী নারী শাহারীয়া আক্তার মিম ও সঞ্জিত কুমার দাস এবং ওই মামলার তদন্তকারি কর্মকর্তা বন্দর ফাঁড়ী উপ-পরির্দশক রওশন ফেরদৌসের প্রশংসা করে আরো বলেন, মামলা দায়েরের ২৪ ঘন্টার মধ্য বন্দর ফাঁড়ী উপ-পরিদর্শক রওশন ফেরদৌস তথ্য প্রযুক্তির মাধ্যমে মুন্সিগঞ্জ জেলা থেকে ছিনতাইকৃত মোবাইল উদ্ধারসহ বেশ কয়েকজন ছিনতাইকারিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে। এ জন্য তাদের তিন জনকে পুলিশের পক্ষ থেকে ধণ্যবাদ জ্ঞাপন করছি।

 

বন্দর থানার সুযোগ্য অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহা সভাপতিত্বে ও বন্দর থানা পুলিশ পরিদর্শক মহসিন এর সঞ্চালনায় ওপেন হাউজ ডে সভায় বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন জেলার অতিরিক্ত পুলিশ সুৃপার (খ) সার্কেল শেখ বিল্লাল হোসেন। ওপেন হাউজ ডে সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কাউছার আশা, ২১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ¦ হান্নান সরকার প্রমুখ। ওপেন হাউজ ডে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দর প্রেসক্লাবের সহ-সভাপতি আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক জি.এম. সুমন, বন্দর প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক এস.এম আব্দুল্লাহসহ বিভিন্ন পত্রিকার গনমাধম কর্মীসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। ওপেন হাউজ ডে সভা শেষে সাহসী ভ’মিকা পালনের জন্য প্রধান অতিথি এএসপি মোঃ জাহিদ পারভেজ চৌধুরী সাহসী নারী মীম, সঞ্জিত কুমার দাস ও বন্দর ফাঁড়ী উপ-পরিদর্শক রওশন ফেরদৌসকে সম্মাননা স্বারক প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort