শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মুক্তিজোট থেকে নারায়ণগঞ্জ ৫ আসনে মনোনয়ন নিলেন ফটো সাংবাদিক আমজাদ  সোনারগাঁয়ে ‘ফুলেল খেলাঘর আসর’-এর যাত্রা শুরু, হাতের লেখার সৌন্দর্য প্রতিযোগিতায় শিশুদের অংশগ্রহণ নদী দখলমুক্ত করাই ছিল বড় চ্যালেঞ্জ: নারায়ণগঞ্জে নৌ উপদেষ্টা সিটি পার্কের লেকে ভাসছিল মরদেহ, পাড়ে বড়শির ছিপ পোস্টার সাঁটানোকে কেন্দ্র করে এনসিপির ৩ কর্মীর উপর হামলার অভিযোগ সিদ্ধিরগঞ্জে বৈষম্য বিরোধী মামলার চার্জশিট থেকে নাম বাদ দিতে অপরাধীদের তৎপরতা মানবাধিকার সুরক্ষায় বিশ্ব মানবাধিকার দিবসে মানব কল্যাণ পরিষদের শোভাযাত্রা অনুষ্ঠিত চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত আসামী প্রতারক হাবিবুর গ্রেফতার ! অবহেলিত নির্যাতিত মানুষের পাশে থেকে আমরণ সেবা করে যেতে চাই নারায়ণগঞ্জ ৫ সদর বন্দর সতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেন শীতের কম্বল বিতরণ করেন দরিদ্র অসহায়দের মাঝে রুপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম

সপ্তাহের ব্যবধানে কমেছে মাছ-মুরগি-সবজির দাম

  • আপডেট সময় রবিবার, ২ এপ্রিল, ২০২৩, ৩.৫৫ এএম
  • ২৮২ বার পড়া হয়েছে

রমজানের শুরুতেই পণ্যের দামে অস্বস্তি শুরু হলেও সপ্তাহের ব্যবধানে নগরীর বাজার গুলোতে ট কমেছে সব ধরনের মুরগি, সবজি ও মাছের দাম। শনিবার (১ এপ্রিল) নগরীর প্রধান কাঁচাবাজার দিগুবাবুর বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে এসব চিত্র দেখা গেছে।

গত শুক্রবার ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে প্রতি কেজি ২৮০ টাকা পর্যন্ত। এখন সে মুরগি বিক্রি হচ্ছে ২০০ থেকে ২১০ টাকায়। সোনালী মুরগি ৩৮০ টাকায় বিক্রি হলেও এখন ৩২০ থেকে ৩৩০ টাকায় বিক্রি হচ্ছে। আর ৪৭০-৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে দেশি মুরগি।

 

দিগুবাবুর বাজারের মুরগি বিক্রেতা আরমান হোসেন জানান, বাজারে মুরগির দাম কমেছে। করপোরেট কোম্পানিরা ১৯০ টাকায় মুরগি বিক্রি করার পর থেকে বাজারে এখন কোনো সমস্যা নেই।

একই বাজারের মাছ ব্যবসায়ী সিদ্দিকুর রহমান জানান, বাজারে প্রথম রোজার তুলনায় মাছ কেজি প্রতি ২০ থেকে ৫০ টাকা কমে বিক্রি হচ্ছে। এখন যে চাহিদা তার চেয়ে বাজারে প্রচুর মাছ এসেছে। যে কারণে দাম আগের চেয়ে কিছুটা কমেছে।

মাছ ব্যবসায়ী আবুল মিয়া জানান, যে বোয়াল মাছ কয়েক দিন আগেও ৮০০ টাকায় বিক্রি হয়েছে তা এখন বিক্রি হচ্ছে ৭০০ টাকায়। একইভাবে রুই, কাতলা, মৃগেল ও কার্ফু মাছ ২৮০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহে ৩০০ টাকা থেকে ৩৪০ টাকায় বিক্রি হয়েছে।

 

এছাড়াও বাজারে বড় বড় পাঙাশ ও তেলাপিয়া মাছ দেখা গেছে দোকানে দোকানে। যা বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকা কেজি দরে।

দিগুবাবুর বাজারের সবজী বিক্রেতা আলম মিয়া জানান, সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজী ১০ থেকে ৩০ টাকা কমে বিক্রি হচ্ছে।

ভালো মানের বেগুণ রোজার প্রথম দিকে ১০০ টাকায় বিক্রি হলেও এখন সেটা ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। এর কমেও বিক্রি হচ্ছে কোথাও কোথাও। আবার ৮০ টাকার শসা এখন ৩০ টাকা হয়েছে। ৬০ টাকা লেবুর হালি বিক্রি হচ্ছে এখন ৩০ টাকায়।

 

বিক্রেতারাই বলছেন, এক সপ্তাহের ব্যবধানে দাম কিছুটা কমলেও স্বাভাবিক সময়ের চেয়ে দাম এখনও বেশি। পেঁপে আর আলু ছাড়া বাজারে ৫০-৬০ টাকার নিচে কোনো সবজি নেই। ৯০ টাকায় আটকে রয়েছে অনেক পদের সবজির দাম।

বিভিন্ন বাজারে দেখা গেছে, এখন প্রতি কেজি সজিনা, বরবটি ও কচুর লতি বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। পটোল, ভেন্ডি, ঝিঙা, চিচিংগা, বেগুন, শসার দাম ৬০ থেকে ৭০ টাকা। আর শিম, মুলা ও টমেটো প্রতিকেজি ২০ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে আগের দামেই ৭৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে গরুর মাংস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort