রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
এপস্টিন ফাইলস: ক্ষমতার আড়ালে লুকানো ভয়ংকর নেটওয়ার্ক রূপগঞ্জে মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেছে ১০টি কক্ষ শাহ আলমের পক্ষে কাজ করায় স্বেচ্ছাসেবক দলের ৪ নেতা বহিষ্কার আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো আছে: আবুল কালাম নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী এড. আবুল কালাম’র পক্ষে শহরে যুবদল ফয়েজ এর লিফলেট বিতরণ নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি (এনজেইউ)’র আলোচনা সভায় কম্বল বিতরণ ও দোয়া অনুষ্ঠিত পাকিস্তান–নেদারল্যান্ডস ম্যাচে বিনা টিকিটে মাঠে ঢোকার সুযোগ! আর্থিক সংকটে জাতিসংঘ, বকেয়া চাঁদা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকের ঋণ মওকুফ হবে : তারেক রহমান ইমাম সেজে খৃষ্টান ধর্মের প্রচারের অভিযোগ, গ্রামবাসীর হাতে আটক দুইজন।

শোকাহত মেয়র আইভীর পাশে মন্ত্রী গাজী

  • আপডেট সময় শুক্রবার, ৩০ জুলাই, ২০২১, ৪.৩১ এএম
  • ৩৭০ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: সদ্য মা হারানো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও তাঁর পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী ও নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সাংসদ গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)।
বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে নগরীর দেওভোগে মেয়র আইভীর বাসভবন ‘চুনকা কুটিরে’ যান মন্ত্রী। পরে মেয়র আইভী ও শোকাহত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন তিনি।
উল্লেখ্য, গত ২৫ জুলাই নারায়ণগঞ্জ পৌরসভার প্রয়াত চেয়ারম্যান আলী আহাম্মদ চুনকার স্ত্রী ও নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর মা মমতাজ বেগম (৭৩) ইন্তেকাল করেন।
মায়ের মৃত্যুতে শোকাহত মেয়র আইভী ও তাঁর পরিবারের লোকজনের প্রতি সমবেদনা জানান মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। তিনি মেয়রের উদ্দেশ্যে বলেন, মা হারানোর বেদনা সহ্য করার মতো না। স্বজন যে হারায় সেই কষ্ট বোঝে। সবাই এই শোক কাটিয়ে উঠুক, এই কামনা করি। মেয়র ও তাঁর পরিবারের অন্য সদস্যদের সুস্বাস্থ্য কামনা করেন মন্ত্রী।
এই সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য আনিসুর রহমান দিপু, নাসিকের প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমির খসরু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মেয়রের আত্মীয় আব্দুল কাদির, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন, মেয়রের ভাই আহাম্মদ আলী রেজা উজ্জ্বল, আহাম্মদ আলী রেজা রিপন, মহানগর যুবলীগের সহসভাপতি কামরুল হুদা বাবু প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort