রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
এপস্টিন ফাইলস: ক্ষমতার আড়ালে লুকানো ভয়ংকর নেটওয়ার্ক রূপগঞ্জে মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেছে ১০টি কক্ষ শাহ আলমের পক্ষে কাজ করায় স্বেচ্ছাসেবক দলের ৪ নেতা বহিষ্কার আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো আছে: আবুল কালাম নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী এড. আবুল কালাম’র পক্ষে শহরে যুবদল ফয়েজ এর লিফলেট বিতরণ নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি (এনজেইউ)’র আলোচনা সভায় কম্বল বিতরণ ও দোয়া অনুষ্ঠিত পাকিস্তান–নেদারল্যান্ডস ম্যাচে বিনা টিকিটে মাঠে ঢোকার সুযোগ! আর্থিক সংকটে জাতিসংঘ, বকেয়া চাঁদা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকের ঋণ মওকুফ হবে : তারেক রহমান ইমাম সেজে খৃষ্টান ধর্মের প্রচারের অভিযোগ, গ্রামবাসীর হাতে আটক দুইজন।

‘রোহিঙ্গাদের ফেরানোর পরিবেশ তৈরি করতে হবে মিয়ানমারকে’

  • আপডেট সময় শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১, ৫.৫৩ এএম
  • ৫৭০ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘রোহিঙ্গা সঙ্কট এবার পঞ্চম বছরে পড়লো। কিন্তু এখন পর্যন্ত বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের একজনকেও মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি। মিয়ানমারে সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনে অনিশ্চয়তা তৈরি হলেও এ সমস্যার একটি স্থায়ী সমাধান খুঁজে বের করতে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা ও অব্যাহত সহযোগিতা আশা করি। মিয়ানমারকে অবশ্যই তার নাগরিকদের প্রত্যাবর্তনের অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। এই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে সহযোগিতা করতে সদা প্রস্তুত।’

স্থানীয় সময় শুক্রবার বেলা ১১টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৯ টা ৩০) জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৬তম অধিবেশনের উচ্চ পর্যায়ের সাধারণ আলোচনায় দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বাংলাদেশে তাদের সাময়িক অবস্থানকে নিরাপদ ও সুরক্ষিত রাখতে কিছু সংখ্যক বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে আমরা ‘ভাসানচর’-এ স্থানান্তর করেছি। আশ্রয় শিবিরে কোভিড-১৯ মহামারির বিস্তাররোধে টিকালাভের যোগ্য সকলকে জাতীয় টিকাদান কর্মসূচিতে অন্তর্ভূক্ত করা হয়েছে।’

প্রধানমন্ত্রীর কথায়, ‘আগেও বলেছি, আবারও বলছি- রোহিঙ্গা সঙ্কটের সৃষ্টি মিয়ানমারে, সমাধানও রয়েছে মিয়ানমারে। রাখাইন রাজ্যে তাদের মাতৃভূমিতে নিরাপদ, টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের মাধ্যমেই কেবল এ সঙ্কটের স্থায়ী সমাধান হতে পারে। এ জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই গঠনমূলক উদ্যোগ গ্রহণ করতে হবে।’

শেখ হাসিনা বলেন, `আমরা আশা করি আসিয়ানের নেতৃবৃন্দ বাস্তুচ্যূত মিয়ানমার নাগরিক ইস্যুতে গৃহীত প্রচেষ্টাকে আরও বেগবান করবেন। অন্যদিকে, আন্তর্জাতিক সম্প্রদায়কে মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ীদের জবাদদিহি নিশ্চিতকরণে গৃহীত সকল কর্মকাণ্ডে সহযোগিতা করতে হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort