সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহীদ বুদ্ধিজীবী দিবস আজ আড়াইহাজারে চলছে ‘তালা মারা গোষ্ঠীর’ জুলুম: সুমন আড়াইহাজারে ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক রূপগঞ্জে ফুটবল খেলা নিয়ে হাতাহাতি, আহত ৫ আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন,নাঃগঞ্জ শাখা’র উদ্যোগে আলোচনা ও সদস্য মূল্যায়ন সভা অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বন্দরে চাঁদাবাজী মামলায় ওয়ারেন্টভূক্ত আসামী মাসুদ ওরফে টুক্কা গ্রেপ্তার স্বতন্ত্র এমপি প্রার্থী মাকসুদ হোসেনের সাথে দৈনিক রুদ্রকন্ঠের সম্পাদক শাহআলম তালুকদারের সৌজন্য সাক্ষাৎ হাদিকে গুলি করা একজন শনাক্ত, সন্ধানদাতাকে পুরস্কৃত করবে পুলিশ হাদিকে গুলি: এনসিপি-মজলিস-ছাত্রদল-শিবির-ফেডারেশনের মিছিল

রূপগঞ্জে সাড়ে ৩ কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৩

  • আপডেট সময় রবিবার, ৮ আগস্ট, ২০২১, ৪.৩৪ এএম
  • ৩৬৪ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: রূপগঞ্জে সাড়ে ৩ কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে র‌্যাব-১’র সদস্যরা। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পূরাকীর্তি আইন ২৩ এর ৩নং ধারায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার (৭ আগস্ট) রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি থানার মান্দ্রা এলাকার মৃত শুক্কুর আলীর ছেলে আব্দুল হালিম, একই এলাকার পশ্চিম আউটশাহী এলাকার মৃত বিশু মিয়ার ছেলে আব্দুল মালেক ও মৃত আব্দুল খালেকের ছেলে আব্দুল মজিদ।
মামলার সূত্রে জানা যায়, গত (৬ আগস্ট) শুক্রবার এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের জিন্দা এলাকায় র‌্যাব-১’র সিপিসি-৩ এর সদস্যরা নিয়মিত টহল দিচ্ছিলেন। এ সময় দুপুর ২টার দিকে তারা খবর পান গাউছিয়া-কাঞ্চন সড়কে কালাদী এলাকায় অবস্থিত মেসার্স এফ হক ফিলিং স্টেশনের সামনে কয়েকজন চোরাকারবারি কষ্টিপাথরের মূর্তি চোরাচালানের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে।
এ সময় র‌্যাব-১ সিপিসি-৩ এর সদস্যরা অভিযান চালিয়ে ৩২ ইঞ্চি দৈর্ঘ্যের ৩৫কেজি ৪শ’ গ্রাম কেজি ওজনের প্রায় সাড়ে ৩ কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তিসহ তিনজন চোরাকারবারিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে তারা কষ্টি পাথরের মূর্তি পাচারের কথা স্বীকার করেন।
রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা বলেন, ৩৫ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তিসহ র‌্যাব-১ তিনজনকে গ্রেপ্তারের পর রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় পূরাকীর্তি আইন ২৩ এর ৩নং ধারায় মামলা হয়েছে। ইতোমধ্যে আসামীদের নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort