রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
এপস্টিন ফাইলস: ক্ষমতার আড়ালে লুকানো ভয়ংকর নেটওয়ার্ক রূপগঞ্জে মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেছে ১০টি কক্ষ শাহ আলমের পক্ষে কাজ করায় স্বেচ্ছাসেবক দলের ৪ নেতা বহিষ্কার আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো আছে: আবুল কালাম নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী এড. আবুল কালাম’র পক্ষে শহরে যুবদল ফয়েজ এর লিফলেট বিতরণ নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি (এনজেইউ)’র আলোচনা সভায় কম্বল বিতরণ ও দোয়া অনুষ্ঠিত পাকিস্তান–নেদারল্যান্ডস ম্যাচে বিনা টিকিটে মাঠে ঢোকার সুযোগ! আর্থিক সংকটে জাতিসংঘ, বকেয়া চাঁদা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকের ঋণ মওকুফ হবে : তারেক রহমান ইমাম সেজে খৃষ্টান ধর্মের প্রচারের অভিযোগ, গ্রামবাসীর হাতে আটক দুইজন।

যুক্তরাষ্ট্রের আফগান ত্যাগ ‘অন্য আগ্রাসীদের জন্য শিক্ষা’- তালেবান

  • আপডেট সময় বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১, ৪.১০ এএম
  • ৬০৬ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের সেনাদের আফগানিস্তান ত্যাগ করাকে ‘অন্য আগ্রাসীদের জন্য শিক্ষা’ হিসেবে অভিহিত করেছে তালেবানরা। সোমবার দিবাগত মধ্যরাতের পর যুক্তরাষ্ট্রের সর্বশেষ সামরিক বিমান সেনা ও অন্যদের নিয়ে আফগানিস্তান ত্যাগ করে। এরপর আনন্দে মেতে ওঠে তালেবানরা। তারা একে পূর্ণাঙ্গ স্বাধীনতা হিসেবে উদযাপন করছে। এ বিজয়ে আফগানিস্তানের জনগণকে অভিনন্দন জানিয়েছে তারা। তালেবান মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ বলেছেন, এই বিজয় আমাদের সবার। যুক্তরাষ্ট্রের সর্বশেষ সামরিক বিমান আফগানিস্তান ত্যাগ করার পর মঙ্গলবার নিজেদের বিজয়কে তারা ফাঁকা গুলি ছুড়ে উদযাপন করেছে। এর মধ্য দিয়ে দুই দশক পরে তারা আবার আফগানিস্তানের ক্ষমতায় ফিরে এলো।
রাতেই বিমানবন্দরে ছুটে যান তালেবান যোদ্ধারা। কাবুলের পুরো শহরে তারা আকাশে গুলি ছুড়ে বিজয় উদযাপন করেছেন। মঙ্গলবার বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন জাবিহউল্লাহ মুজাহিদ। এ সময় তিনি আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের শিক্ষাকে অন্য আগ্রাসীদের জন্য শিক্ষণীয় বিষয় বলে মন্তব্য করেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে আরো বলা হয়েছে, আফগানিস্তান বিদেশি সেনামুক্ত হলেও নাগরিকরা তালেবানদের ভয়ে ভীত। কিন্তু বার বার তালেবানরা প্রতিশ্রুতি দিয়েছে, তারা আগের তালেবান নেই। তারা হবে অধিক সহনশীল। সরকার হবে সবার অংশগ্রহণে। মুজাহিদ বলেন, আমরা যুক্তরাষ্ট্র এবং বিশ্বের সঙ্গে ভাল সম্পর্ক রাখতে চাই। তাদের সবার সঙ্গে আমরা সুস্থ কূটনৈতিক সম্পর্ককে স্বাগত জানাই। তিনি আরো প্রতিশ্রুতি দিয়েছেন- তালেবান নিরাপত্তা রক্ষাকারীরা হবেন ভদ্র ও শান্ত।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ২০ বছরের যুদ্ধের ইতি টানার জন্য ৩১শে আগস্টকে সর্বশেষ সময়সীমা নির্ধারণ করে দিয়েছিলেন। এ সময়ের মধ্যে সব মার্কিন ও মিত্রবাহিনীকে প্রত্যাহার করার সিদ্ধান্ত দেন তিনি। জি-৭সহ বিভিন্ন নেতারা এই সময়সীমা বৃদ্ধির আহ্বান জানালেও বাইডেন তাতে রাজি হননি। রাজি হয়নি তালেবানরাও। ওদিকে ২০ বছরের এই যুদ্ধে প্রাণ হারিয়েছেন কয়েক লাখ আফগান। মারা গেছে যুক্তরাষ্ট্রের কমপক্ষে ২৪০০ সদস্য। এমন প্রেক্ষাপটে ডেডলাইন শেষ হয়ে যাওয়ার আগেই যুক্তরাষ্ট্র তার সেনা প্রত্যাহার করে নিয়েছে। এর কারণও আছে। কাবুল বিমানবন্দরে তালেবানদের প্রতিপক্ষ ইসলামিক স্টেট (আইএস-কে) হামলা চালাতে পারে বলে হুমকি ছিল। তার প্রেক্ষিতেই আগেভাগে সেনাদের প্রত্যাহার করে নেয়া হয়েছে। এর আগে গত সপ্তাহে বৃহস্পতিবার বিমানবন্দরের বাইরে আইএস-কে’র আত্মঘাতী বোমা হামলায় ১৪ মার্কিন সেনা সহ কমপক্ষে ২০০ মানুষ নিহত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort