সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
গুমের পর হত্যা মামলায় রানা, হত্যাচেষ্টায় রনি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-রাষ্ট্রের সমন্বয় জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের নামে পত্রিকায় বিজ্ঞপ্তি “জাতীয় গণমাধ্যম সপ্তাহ” রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বিএমএসএফ বন্দর উপজেলা শাখার পক্ষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র(NJU) কার্যকরী কমিটি(২০২৬-২০২৮)ঘোষণা : সভাপতি আরজু-সাঃ সম্পাদক বিদ্যুৎ দূর্নীতিবাজ আমলাদের কাছে রাজনীতিবীদরা জিম্মি নাসিকের ১৭’শ কোটি টাকার এডিবি প্রকল্প অনুমোদন ১৬ কোটি টাকার স্ট্রিট লাইট প্রকল্পেও অন্ধকারে লিংক রোড ভূমি সেবায় ডিজিটাল রূপান্তর: একযোগে পরিদর্শন অভিযান শুক্কুর মাহমুদ জুয়েল এর “তুমি যদি না আসো” কাব্যগ্রন্থ’র পাঠ উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত

মুজিববর্ষ ভুল বানান: ক্ষমা চেয়েছে কর্তৃপক্ষ

  • আপডেট সময় রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১, ৪.২৫ এএম
  • ৫২২ বার পড়া হয়েছে

মহান বিজয় দিবসে গত ১৬ ডিসেম্বর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানের ডায়াসে ‘মুজিববর্ষ’ বানানে ভুলের জন্য ক্ষমা চেয়েছে কর্তৃপক্ষ।

শনিবার (২৫ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ সেলিম এ তথ্য জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শেখ সেলিম বলেন, একটা মানুষ যখন তার ভুলের জন্য ক্ষমা চায়, তখন আর কী বলার থাকে? কামাল আবদুল নাসের চৌধুরী আমাদের কাছে এসেছিলেন, ভুলের জন্য ক্ষমা চেয়েছেন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তিনি এই ভুল করেননি।

মহান বিজয় দিবসের দিনে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত শপথ অনুষ্ঠান থেকে দেশবাসীকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে ছিলেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা।

শপথ অনুষ্ঠানের মঞ্চের ডায়াসে ‘মুজিববর্ষের শপথ’ লেখার বদলে লেখা হয়েছে ‘মুজিবর্ষের শপথ’। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনা হয়।

ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ড প্রসঙ্গে শেখ সেলিম বলেন, আগুনের সব খোঁজ রাখছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দুর্ঘটনা কবলিতদের পাশে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছেন তিনি। যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশনা দিয়েছেন। এছাড়া যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে আর্থিক সাহায্য দিতে নৌ পরিবহন প্রতিমন্ত্রীকে খোঁজ নিতেও নির্দেশনা দিয়েছেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের কর্মসূচি বাস্তবায়ন নিয়ে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের কর্মসূচি বিষয়ে শেখ সেলিম জানান, ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর সমাধিতে শেখ হাসিনাসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করবেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর জাতীয় কমিটির আয়োজনে ১১ ও ১২ জানুয়ারি বঙ্গবন্ধু কলেজে আলোচনা সভা হবে। ১২-১৭ জানুয়ারি পর্যন্ত পাঁচদিন মেলা হবে টুঙ্গিপাড়ায়।

আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, দীপু মনি, ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এসএম কামাল হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort