মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেল শীতলক্ষ্যা থেমে নেই শাহিনের পতিতা ও মাদক ব্যবসা, দেখার যেন কেউ নেই নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন নন্দলালপুর, কুতুবপুর ইন্ডাস্ট্রিজ এলাকায় অভিনব কায়দায় সরকারি গ্যাসের বিলের টাকা আত্মসাৎ। তিন মাসের ভিসার ফাঁদে সৌদি প্রবাস—দালাল চক্রের প্রতারণায় সর্বস্বান্ত হাজারো বাংলাদেশি। দালাল চক্র বছরের হাতিয়ে নিচ্ছে প্রায় ৫ হাজার ৪০০ কোটি টাকা। ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর ডিজেলের অভাবে বন্দর ঘাটে ট্রলার বন্ধের আশঙ্কা ইজারাদারের শীতলক্ষ্যাকে বদলাতে না পারলে পরিবর্তন সম্ভব নয়: সাখাওয়াত স্ত্রীকে নিয়ে ঈদে গ্রামে যাবার কথা রানার, বাড়ি ফিরলো লাশ অন্যায়কারী আমার দলের হলেও প্রশ্রয় দেবেন না: এমপি আল আমিন

মুক্তিযোদ্ধাদের নিয়ে এনসিসি অনেক কাজ করেছে: মেয়র আইভী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ মে, ২০২২, ৪.১৮ এএম
  • ৪৪৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, মুক্তিযোদ্ধারা এক সময় অত্যন্ত নিগৃহীত ছিল। পরে শেখ হাসিনার সরকার এসে বিভিন্নভাবে আপনাদের সম্মানিত করার চেষ্টা করেছে। সড়কের নাম করে দিয়েছেন মুক্তিযোদ্ধা সড়ক। মুক্তিযোদ্ধাদের কবরস্থান চিহ্নিত করার জন্য সরকার কাজ করছে। মুক্তিযোদ্ধাদের নিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন অনেক কাজ করেছে। তাদের ট্যাক্স মওকুফ করেছে। তাদের নিয়ে একটি শর্টফিল্মও করেছিলাম। কবরস্থানে দশ শতাংশ জায়গা করে দিয়েছি। পানির বিলও মওকুফ করে দেবো। যতটুকু পারি ততটুকু সুযোগ আমি করে দেবো।

বুধবার (১১ মে) দুপুরে নগরভবনের সম্মেলন কক্ষে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন।

মেয়র আইভী বলেন, আমি সাধারণ মানুষের পাশে থাকতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। সাধারণ মানুষের সাথেই আমার চলাফেরা। সত্যের পাশে থাকতে চাই। এর জন্য আমরা মৃত্যু হলে হবে। আমি ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও সত্য বলবো।

মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে মেয়র আইভী বলেন, আপনাদের পাশে থাকতে চাই। তবে সত্যের সাথে আপনাদের থাকতে হবে। সাহস করে আপনারা সত্য না বলতে পারলে ভবিষ্যতের শিশুরা কী শিখবে? হ্যা কে হ্যা, এবং না কে না বলতে হবে। সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো। এত ভয় পেলে তো হবে না। আমরা কী ভয় পাই নাকি টাকার কাছে নতজানু? আমার মনে হয়, আমরা খুব বেশি ভয় পাই না, কোথাও না কোথাও আমরা আত্মসমর্পন করে ফেলি। আত্মসমর্পন আল্লাহর কাছে করা উচিত। এই সময় আমি চাইবো, বীর মুক্তিযোদ্ধারাও যেন ভয় না পেয়ে আমার পাশে এসে দাঁড়ান।

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক শরীফ উদ্দিন সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- দৈনিক সংবাদের চীফ রিপোর্টার সালাম জুবায়ের, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার অ্যাডভোকেট নুরুল হুদা, সদর উপজেলা কমান্ডার শাহজাহান ভূঁইয়া জুলহাস, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্যসচিব ইঞ্জিনিয়ার রাজিব, নাসিক কাউন্সিলর মনিরুজ্জামান মনির, হেরিটেজ স্কুলের ভাইস প্রিন্সিপাল দেলোয়ার হোসেন কাজল, মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন-শাহ্ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort